Header Ads

  • সংবাদ শিরোনাম

    করিমগঞ্জ উপজেলা জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ।


    মোঃ জনি হোসেন কিশোরগঞ্জ।

    করিমগঞ্জ উপজেলা জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।শনিবার(৭মার্চ) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ওপুরষ্কার বিতরণ অনুষ্ঠান শুরু হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান এবিএম সিরাজুল ইসলাম, জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান এর সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। 

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং কাদির জঙ্গল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃজামিল আনসারি,জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জনাব আনোয়ার হোসেন,জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নাছিমা আক্তার,জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য,জনাব নাজিম উদ্দিন সেন্টু, জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য,জনাব আব্দুল কাদির জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য,জনাব মোঃ কল্লোল মিয়া,শিক্ষক মোঃ জামাল উদ্দিন শিক্ষিকা শাহনাজ পারভীন (১),লাভলী রাণী পাল,মোঃ আলম,মোছাঃ রুমা আক্তার,মোঃ বাহার উদ্দিন রাকিব,মো.আহসান উল্লাহ মারুফ,মোঃ সোহেল শাহনাজ পারভীন প্রমুখ।

    প্রধান অতিথি জনাব এবিএম সিরাজুল ইসলাম তার বক্তব্যে শিক্ষার্থীদেরকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করার আহবান জানান।সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আহবান ও জানান তিনি।এছাড়া সব সময় পাশে থেকে সহযোগীতা করার ও আশ্বাস দেন।আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad