Header Ads

  • সংবাদ শিরোনাম

    রাজশাহী পদ্মায় বরযাত্রী দুইটি নৌকা ডুবিতে বর-কনেসহ নিখোঁজ ২০এক শিশুর মৃত্যু


    নিজস্ব প্রতিবেদক, 

    রাজশাহীর পদ্মায় দুইটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নগরের রাজপাড়া থানার চর খিদিরপুর এলাকায় পদ্মা নদীতে এই নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
    রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ জানিয়েছেন, খানপুরপুর এলাকায় বৌভাতের অনুষ্ঠান শেষে বর কনে নিয়ে পবা উপজেলার ডাইংএর হাট যাচ্ছিল। দুটি নৌকায় ৩৫ জনের মত যাত্রী ছিল। এর মধ্যে ১৭ জন নারী ও ৬ জন শিশু। সন্ধ্যায় চর খিদিরপুর এলাকায় দুই নৌকা ধাক্কা খেয়ে ডুবে যায়। এদের মধ্যে ১২ জনকে জীবিত পাওয়া গেছে। তাদের মধ্যে ৫ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে এক শিশু মারা যায়। পদ্মার অন্যপাড়া কেউ উঠেছে কিনা বা কতজন নিখোঁজ রয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দমকল বাহিনীর ডুবুরি দল ও বিজিবি সদস্যরা স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে তল্লাশী চালাচ্ছে বলে জানান তিনি।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad