Header Ads

  • সংবাদ শিরোনাম

    নবীনগরে ইউএনওকে কলেজ শিক্ষক সমিতির সংবর্ধনা ও সম্মামনা স্মারক প্রদান


    আইকে ইব্রাহীম ঃ

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শিক্ষা ক্ষেত্রে অনন্য অবদানের জন্য ইউএনও মোহাম্মদ মাসুমকে সংবর্ধনা ও সম্মামনা স্মারক প্রদান করেছে কলেজ শিক্ষক সমিতি, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। শুক্রবার (৬ মার্চ) সকালে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও সদস্যদের উপস্থিতিতে এ সংবর্ধনা ও স্মারক সম্মাননা প্রদান করা হয়। 

    সমিতির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস এর সভাপতিত্বে ও অধ্যক্ষ হারুন অর রশিদ শাহ ফকির এর প্রানবন্ত সঞ্চালনায় এতে সংবর্ধিত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন। সমিতির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- অধ্যক্ষ মোস্তাক আহমেদ, অধ্যক্ষ মোতাহার হোসেন, সহকারি অধ্যাপক বশিরুজ্জামান, সহকারী অধ্যাপক রাজিয়া বেগম, সহকারী অধ্যাপক ইকবাল হোসাইন, প্রভাষক দেলোয়ার হোসেন, প্রভাষক বাকির আহমদ, প্রভাষক মোঃ সেলিমসহ আরো অনেক।

    বক্তারা ইউএনও'র সার্বিক কার্যক্রমের উপর ভুঁয়সি প্রশংসা করেন এবং সমিতি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন। অতঃপর সংবর্ধিত অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুমকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বক্তব্যে ইউএনও মোহাম্মদ মাসুম বলেন- আমি এটির যোগ্য নই তবে আপনাদের এ ভালোবাসা আমি কখনো ভুলব না। সংবর্ধিত এ কর্মকর্তা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং এহেন পর্যায়ে আসার অতীতের কিছু স্মৃতিচারণ করে পরিবেশটাকে আবেগঘন করে তোলেন।

    বিভিন্ন কলেজের শিক্ষক ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad