Header Ads

  • সংবাদ শিরোনাম

    দেবীদ্বারে ভূমিহীন সংগঠনের উদ্যোগে নারী নির্যাতন বিরোধী সভা।



    এবিএম আতিকুর রহমান বাসার ঃ

    শনিবার বিকেলে দেবীদ্বার উপজেলার রসুলপুর ‘নিজেরা করি সংস্থা’র আঞ্চলিক কার্যালয়ে’ ভূমিহীন সংগঠনের উদ্যোগে নারী নির্যাতন বিরোধী সভা অনুষ্ঠিত হয়।

    ভূমিহীন সংগঠন রসুলপুর আঞ্চলিক নেতা বাচ্চু মিয়ার সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি ছিলেন নিজেরা করি সংস্থা’র কুমিল্লা অঞ্চল সমন্বয়ক আব্দুল জব্বার। বিশেষ অতিথি ছিলেন ভূমিহীন সংগঠন রসুলপুর আঞ্চলিক কার্যালয়ের সভাপতি মোঃ ফজর আলী মেম্বার। অন্যান্যের মধ্যে বক্ত্য রাখেন, ভূমিহীন নেতা বাতেন সরকার,হান্নান মুন্সী,নাজমা বেগম, আবু মুসা, গোলাম মোস্তফা, রোকেয়া বেগম, এতিম আলী, শাহ্ আলম, আছিয়া বেগম, জবেদা বেগম, নিজেরা করির কর্মী উজ্জ্বল হোসেন প্রমূখ।
     
    বক্তারা বলেন, সম্প্রতি দেবীদ্বারে নারী নির্যাতন, যৌতুক, বাল্য বিয়ে, মাদক, সন্ত্রাস সীমাহীন বৃদ্ধি পেয়েছে। এসব অসামাজিক কর্মকান্ড প্রতিরোধের চেয়ে সমাজের একশ্রেনীর সুবিধাভোগী প্রভাবশালী মানুষের সহযোগীতায় ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা চলে। তাই সমাজ সচেতনদের এসব অনৈতিক কর্মকান্ড রোধে এগিয়ে আসতে হবে। 

    সম্প্রতি উপজেলার গোপানগর গ্রামে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী(১৩) ধর্ষণের পর অন্তস্বঃত্বা হওয়ার ঘটনায় সমাজ পতিদের নিকট বিচার বঞ্চিত হয়ে আইনের আশ্রয় নেয়া হয়। পরে পুলিশের সহযোগীতায় ধর্ষণের অভিযোগে ধর্ষিতার চাচাতো কাকা মোঃ শামসুল হক(৩৫)কে গ্রেফতার পূর্বক কুমিল্লা কোর্ট হাজতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়। উক্ত প্রতিবাদ সভায় ধর্ষিতার মা ধর্ষক শামসুল হকের ফাঁসী দাবী করেন। 

    এবিএম আতিকুর রহমান বাশার,
    ০১৮১৯৮৪৪১৮২,
    ০৭/০৩/২০২০ইং।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad