করিমগঞ্জ থানা পুলিশের অভিযানে গুজাদিয়া এলাকা থেকে পাঁচ জুয়াড়ী গ্রেপ্তার।
মোঃ জনি হোসেন কিশোরগঞ্জ।
করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া গ্রামে অভিযান চালিয়ে, জুয়া খেলার সারঞ্জমাদী,তাস নগদ টাকাসহ পাঁচ জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে করিমগঞ্জ থানা পুলিশ। শুক্রবার(৬) মার্চ রাত সাড়ে ৯টার দিকে করিমগঞ্জ থানাধীন আইলা বড়বাড়ি সাকিনস্থ আসামি আব্দুল আহাদ(৫৮)পিতা মৃত আব্দুর রহমান এর বসত ঘরের বারান্দা রুমে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন,আব্দুল আহাদ(৫৮)পিতা মৃত আব্দুর রহমান, হাবিবুর রহমান (৬০) পিতা মৃত আঃ রাজ্জাক, মোঃ শিপন মিয়া(৩৫) পিতা মৃত আঃ ছালাম, আঃ রউফ( ৪০) পিতা মৃত সুরুজ আলী, মোঃ উজ্জ্বল মিয়া (২৮) পিতা আব্দুল মোতালিব সর্ব সাং আইলা বড়বাড়ি থানা করিমগঞ্জ জেলা কিশোরগঞ্জ।
পুলিশ সুত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে করিমগঞ্জ থানা পুলিশ জানতে পারে করিমগঞ্জ থানাধীন আইলা বড়বাড়ি সাকিনস্থ আসামি আব্দুল আহাদ(৫৮)পিতা মৃত আব্দুর রহমান এর বসত ঘরের বারান্দা রুমে জুয়ার আসর বসছে এমন সংবাদের ভিত্তিতে করিমগঞ্জ থানা পুলিশের (এসআই)মোঃ আমিরুল মোমেনীন সহ সহযোগী ফোর্স ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মমিনুল হক জানান,গোপন সংবাদের ভিত্তিতে গুজাদিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয় অভিযানকালে তাদের কাছ থেকে ১ বান্ডিল তাস সহ সর্বমোট ৬৬০ টাকা উদ্ধার করে পাঁচ জনকে গ্রেপ্তার করে করিমগঞ্জ থানা পুলিশ।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে ও আসামীদের আদালতে সোপর্দ করেন।শনিবার তাদের আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় করিমগঞ্জ থানা পুলিশ।


কোন মন্তব্য নেই