কুমিল্লার দেবিদ্বারে সাংবাদিক ও চিকিৎসকদের মাঝে পিপিই বিতরণ করেন আ: আউয়াল খাঁন
এম,এ,কে আজাদ /
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় কর্মরত সাংবাদিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের মাঝে পার্সোনাল প্রোটেকটিভ ইকুপমেন্ট (পিপিই) বিতরণ করেছে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আউয়াল খাঁন।
সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহম্মেদ কবির এর হাতে চিকিৎসকদের জন্য ২০টি এবং দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের হাতে ১০টি পিপিই দেন তার ভাগিনা মোঃ আক্তার হোসেন।
এ সময় আব্দুল আউয়াল খাঁন ঢাকা থেকে মোবাইল ফোনে জানান- করোনা পরিস্থিতিতে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের নিরলস চেষ্টার কারণে মানুষ ঘরে বসে সঠিক খবরগুলো পাচ্ছে। এই উপলব্ধি থেকে পেশাগত দায়িত্ব পালনে যে সব সাংবাদিকরা মাঠে কাজ করছেন, তাদের জন্য পিপিই বিতরণের উদ্যোগ নেন তিনি। এ ছাড়াও বর্তমান পরিস্থিতিতে চিকিৎসকরা হলে বীর যোদ্ধা,আর এই প্রথম সারির বীর যোদ্ধা চিকিৎসকদের জন্য পিপিই বিতরণ করি।


কোন মন্তব্য নেই