Header Ads

  • সংবাদ শিরোনাম

    কয়রায় এমপি বাবুর নেতৃত্বে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২০ এর শুভ উদ্বোধন



    অমিত কুমার ঢালী, কয়রা প্রতিনিধি :- জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২০ উপলক্ষ্যে  খুলনা
    জেলার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে গরীব ও হতদরিদ্র মানুষের মাঝে পুষ্টি সহায়তা প্রদান করেন খুলনা-৬ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আক্তারুজ্জামান বাবু।সোমবার(২৭ এপ্রিল) উক্ত পুষ্টি সহায়তা  প্রদানের মাধ্যমে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্ধোধন  করেন তিনি।

    জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবুর নেতৃত্বে কয়রা উপজেলার ৭টি ইউনিয়নের ২১ টি ওয়ার্ডের ২১০ জন গরীব ও হতদরিদ্রের মাঝে পুষ্টি সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে চাল, ডাল, আলু, তেল, লবন, সাবান প্রদান করা হবে।এছাড়াও ও পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে মাননীয় সাংসদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন‍্য ২০০পিস গ্লাভস, ৪০০ পিস সার্জিক্যাল মাস্ক ও একটি থার্মাল স্ক‍্যানার প্রদান করা হয়।

    এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুদীপ বালা, ইউপি চেয়ারম্যান জনাব আমির আলী গাইন, মেডিকেল অফিসার ডাক্তার সুশান্ত কুমার পাল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব তুহিন কান্তি ঘোষ সহ হাসপাতালের মেডিকেল অফিসারবৃন্দ, সেবিকা ও কর্মচারী বৃন্দ এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad