পবিত্র মাহে রমজানে প্রতিটি অসহায় কর্মহীন পরিবারের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করে যাবো - আলহাজ্ব লুৎফর রহমান রতন মোল্লা
স্টাফ রিপোর্টার, রাহাদ হোসেনঃ অসহায় দুস্থ মানুষের জন্য করোনার মত ভয়াবহ ভাইরাস মোকাবেলায় নির্ভরশীল ব্যক্তি হয়ে ৬০ নং ওয়ার্ডের জনসাধারণ এর পাশে আছেন ঢাকা মহানগর দক্ষিণের ৬০ নং ওয়ার্ড আওয়ামীলীগের মাটি ও মানুষের নেতা আলহাজ্ব লুৎফর রহমান রতন মোল্লা। যিনি স্বনামধন্য সরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান পিএনপি শহীদ ফারুক মোহাম্মদ ইকবাল উচ্চ বিদ্যালয়ের সভাপতি।তিনি ঢাকা-৫ এর বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লার পরম আস্থাভাজন একজন রাজনৈতিক কর্মী। করোনা ভাইরাস প্রতিরোধে সবসময় তিনি মাঠ পর্যায়ে মানুষদের সচেতনতার লক্ষ্যে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। জীবাণুনাশক স্প্রে ছিটানোর মাধ্যমে ভাইরাস প্রতিরোধ ও মশক নিধন অভিযান এর সাথে সাথে, করোনাভাইরাস সচেতনতার লক্ষ্যে প্রতিনিয়ত পরামর্শ দিয়ে যাচ্ছেন। এমনকি ৬০ নং ওয়ার্ডের লকডাউন বন্দী নিম্ন ও মধ্যবিত্ত আয়ের অসহায় কর্মহীন মানুষদের প্রতিনিয়ত খাবার সামগ্রী পৌঁছে দিচ্ছেন।
গত শুক্রবারে মাহে রমজানের জন্য রোজাদার ব্যক্তিরা যেন ঘরে বসে ভালোভাবে খেতে পারে তার জন্য ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান সজল মোল্লার উপস্থিতিতে নিজ অর্থায়নে প্রায় ৮০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। পবিত্র মাহে রমজানে রোজাদার ব্যক্তিরা যেন ভালোভাবে খেয়ে ইফতার ও সেহরি করতে পারে তার জন্য ব্যবস্থা নিচ্ছেন।
প্রতিবেদকের সাথে একান্ত সাক্ষাৎকারে এই মহৎ ব্যাক্তি বলেন, পবিত্র মাহে রমজান রহমত মাগফিরাত ও নাজাতের মাস। আল্লাহ তা'য়ালা তার নিকটতম বান্দাদের মাহে রমজানুল মোবারক দান করেছে যাতে তারা তাদের ইচ্ছা ও অনিচ্ছাকৃত গুনাহের জন্য এ মাসে মাফ চাইতে পারে। সিয়াম সাধনার এই মাসে বেশি বেশি আল্লাহর ইবাদত করলে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সকল নির্দেশনা মেনে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ঘরে থাকলে করোনা ভাইরাস থেকে আল্লাহ পাক রাব্বুল আলামীনের রহমতে এই মাহে রমজানে মুক্তি পাওয়া সম্ভব। "পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ" তাই যেহেতু এটা ভাইরাসজনিত রোগ সকলে হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ কিংবা সাবান দিয়ে হাত ভালোভাবে পরিষ্কার করবেন, ঠান্ডা জনিত খাবার খাবেন না এবং মাস্ক অবশ্যই ব্যবহার করবেন।
তিনি আরো বলেন,পবিত্র মাহে রমজানে ৬০ নং ওয়ার্ডের প্রতিটি অসহায় কর্মহীন পরিবারের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করতে পাশে থাকবো।



কোন মন্তব্য নেই