চাঁপাইনবাবগঞ্জ জেলার বাজার মনিটরিং
স্টাফ রিপোর্টার, নয়ন ঘোষ /
২৭এপ্রিল ২০২০ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশেনায় এবং পরিচালক (প্রশাসন)মহোদয়ের তত্ত্বাবধানে
চাঁপাইনবাবগঞ্জ জেলার কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জহিরুল ইসলাম এর নেতৃত্বে গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশন বাজারে মনিটরিং করা হয়। কোন দোকানেই চাল,ডাল ,পেঁয়াজ, রসুন,আদা,ইত্যাদি । দোকানীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন,
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ধারা ৩৮ অনুযায়ী মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভাই ভাই স্টোর,ভাই ভাই-২ ও রিপন স্টোরকে ২,০০০ দুই হাজার টাকা করে এবং ধারা ৪৩ অনুযায়ী অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য প্রক্রিয়াজাতকরণের অপরাধে রফিকুল স্টোরকে ৫,০০০ পাঁচ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান মালিকদের সামাজিক দুরত্ব বজায় রাখা, ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় করা ও মূল্য তালিকা প্রদর্শন করা সচেতন হওয়ার আবহান জানানো হয়েছে।
উক্ত অভিযানে সার্বিক ভাবে সহযোগিতা করেন, জনাব মোঃ কোবাদ আলী,জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও রহনপুরের পুলিশ ফাঁড়ির একটি টিম।


কোন মন্তব্য নেই