র্যাব-৫ এর অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ২
স্টাফ রিপোর্টার,সৌরাব আলীঃ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে
র্যাব-৫ এর রাজশাহী সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে।সোমবার দুপুর ০১:৩০ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ডাইংপাড়া এলাকায় উক্ত অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ ২মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটককৃত মাদক ব্যাবসায়ীরা হলেন, ১। মোঃ আতিকুল ইসলাম (৩২) (ট্রাকের হেলপার), পিতা-মোঃ গোলাম মোস্তফা, গ্রাম-আজমতপুর, রিফুজিপাড়া ও ২। মোঃ সেলিম রেজা @ ইসমাইল (৩২) (ট্রাকের ড্রাইভার), পিতা-মোঃ মোর্ত্তজা আলম, গ্রাম-কানসাট বাগদুরপুর, উভয় থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ।
আটকের সময় ৪৭৪ বোতল ফেন্সিডিল, ০৩ টি মোবাইল ফোন, ০৩ টি সিমমকার্ড, ০১ টি মেমোরীকার্ড, ৪,৪০০ কেজি মিষ্টি কুমড়া, ০১ টি ট্রাক, ০১ টি ড্রাইভিং লাইসেন্স এবং নগদ ২,০০০/-টাকা জব্দ করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।



কোন মন্তব্য নেই