তুষারধারায় অনতিবিলম্বে কারফিউ জারি করা উচিত
স্টাফ রিপোর্টার, রাহাদ হোসেনঃ ঢাকা মহানগর দক্ষিণ ৬৫ নং ওয়ার্ড এর ১ নং ইউনিট কদমতলী থানাধীন তুষারধারা জিরো পয়েন্ট এলাকার সাধারণ জনসাধারণ নির্বিঘ্নে চলাফেরা করছে। পাশাপাশি
খোলা রয়েছে হার্ডওয়ার ও ফ্লেক্সিলোড থেকে শুরু করে সকল দোকানপাট । সচল রয়েছে
গাড়ি চলাচলও ।
এখানে লকডাউন মানছে না কেউ ।সরকারের কোন বিধি নিষেধ এই এলাকাটিতে নেই বললেই চলে। যেকোনো সময় করোনা মহামারী তীব্রতর হয়ে মৃত্যুপুরীতে পরিণত হতে পারে।
দ্রুত ভিত্তিতে এইখানে প্রশাসন কঠোরতম ব্যবস্থা না নিলে রোগাক্রান্ত এবং মৃতের সংখ্যা ভয়াবহ আকারে বৃদ্ধি পেতে পারে। যা দেশের জন্য খুবই ভয়ঙ্কর পরিস্থিতিতে পরিণত হতে পারে।



কোন মন্তব্য নেই