Header Ads

  • সংবাদ শিরোনাম

    কোটচাঁদপুরে ৬০ বোতল ফেন্সিডিলসহ ১ নারী মাদক ব্যবসায়ীকে আটক


    ঝিনাইদহ প্রতিনিধিঃ

    ঝিনাইদহের কোটচাঁদপুরে ৬০ বোতল ফেন্সিডিলসহ মোছাঃ রেখা খাতুন ওরফে রেশমা (৩৫) নামে ১ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোটচাঁদপুর থানা পুলিশ। রবিবার (২২ ডিসেম্বর) সকালে শহরের বলুহর বাসষ্টান্ডের সামনে থেকে তাকে আটক করা হয়।

    আটককৃত নারী মেহেরপুর জেলার গাংনী থানা সংলগ্ন ধানখোলা মাঠপাড়ার মোঃ ফরমান আলীর মেয়ে ও বানিয়াপুকুর গ্রামের আলাউদ্দীনের স্ত্রী।

    কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বলুহর বাসষ্টান্ড এলাকায় থানার সেকেন্ড অফিসার এস.আই মতিয়ার রহমান ও এস.আই আব্দুল ওয়াহেদ সঙ্গীয় ফোর্সসহ অবস্থান নেয়। পরে সন্দেহভাজন ১ নারীকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশী চালিয়ে শরীরের সাথে বাধা অবস্থায় ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।

    ওসি জানান, আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad