নবীনগরে ইয়ূথ এসোসিয়েশনের ৩ শতাধিক কম্বল বিতরণ
আইকে ইব্রাহীম, বিশেষ প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইয়ূথ এসোসিয়েশনের উদ্যোগে দুঃস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এসোসিয়েশনের উদ্যোক্তা ব্যারিস্টার আশরাফ রহমানের সভাপতিত্বে নাজমুল হাসান জেমসের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র এডভোকেট শিব শংকর দাস। বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম, সহকারি কমিশনার (ভূমি) ইকবাল হাসান, প্রধান শিক্ষক কাউছার বেগম, সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, কাউন্সিলর গণি চাঁন মকসুদসহ আরো অনেকে।


কোন মন্তব্য নেই