করোনাভাইরাসের কারনে সারাদেশে লেবুর দাম ব্যপক হারে বৃদ্ধি।
সাংবাদিক এম.জে.এ মামুন।
করোনাভাইরাস প্রতিরোধে ভিটামিন সি যুক্ত খাবারের পরামর্শকে পুজিঁ করে সারাদেশে'র বাজারগুলোতে অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের সাথে অস্বাভাবিকভাবে বেড়েছে লেবুর দাম।
দেশের ভিবিন্ন এলাকায় বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, বড় লেবু প্রতি জোড়া বিক্রি হচ্ছে ৫০ টাকায় আর ছোট মাঝারি লেবু বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকায়।
ক্রেতারা জানান, যে লেবু হালি ২০ টাকায় পাওয়া যেত সে লেবু এখন প্রতি জোড়া ৩০ থেকে ৫০ টাকায় কিনতে হচ্ছে। যে লেবু এক সময় বিক্রেতারা বিক্রি করতে না পেরে রাস্তা ঘাটে ফেলে দিতো সেই লেবু আজ চাহিদার কারণে চড়া মূল্যে কিনে নিতে হচ্ছে।
এদিকে বিক্রেতাদের অভিযোগ যে, বেশি দামে কিনতে হচ্ছে তাই বেশি দামে ও বিক্রি করতে হচ্ছে।


কোন মন্তব্য নেই