Header Ads

  • সংবাদ শিরোনাম

    রাজশাহীর বাঘায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত-৩০


    এ আই রবি, স্টাফ রিপোর্টার /

    রাজশাহীর বাঘার মনিগ্রাম বাজারে জ্বালানি তেলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের  ঘটনায় ফায়ার সার্ভিসকর্মী, পুলিশ সদস্য, সংবাদকর্মী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারণ জনতাসহ আহত হয়েছে অন্তত ৩০ জন। 

    মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১১টার দিকে বাঘা উপজেলার মনিগ্রাম বাজারের পশ্চিম পার্শ্বে মনিরের তেলের দোকানে এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বাঘা ও চারঘাট এর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
    স্থানীয়রা জানাই দোকানের মালিক মনির হোসেন সকাল ১১টার দিকে প্রতিদিনের মতো ড্রাম খুলে পেট্রোল আলাদা করতে লাগে এ সময় আকর্ষিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এতে মজুদকৃত তেলের ব্যারেল বিস্ফোরণ হয়ে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

    ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বাঘা ইউনিটের সহকারী পরিচালক মোশারফ হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে আনার সময় ফিরোজ হোসেন ও মহিবুর রহমান নামের দুই ফায়ার সার্ভিসকর্মী আহত হয়েছে।
    এ সময় আগুন নিয়ন্ত্রনের জন্য এগিয়ে আসলে মনিগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যাস সাইফুল ইসলাম, বাঘা থানার এসআই সইবুর রহমান, সংবাদ সংগ্রহ করতে থাকা এশিয়ান টিভির রাজশাহীর স্টাফ রিপোর্টার আখতার রহমান, দোকান মালিক মনির হোসেন, স্থানীয় সুমন আলী, আলমগীর হোসেন, রবিউল ইসলাম, বুলবুল আহম্মেদ, বাবু, রফিকুল ইসরাম, আয়নাল হক, রিপন আলী, মুক্তাদির হোসেন প্রমুখ গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad