কাতারে করোনাভাইরাস এ আক্রান্ত ৫০০ ছাড়লো!সুস্থ হয়েছে ৩৭জন।
কাতারে করোনাভাইরাস এ আক্রান্ত ৫০০ ছাড়লো ! সুস্থ হয়েছে ৩৭জন।
ডেস্ক নিউজ /
উপসাগরীয় অঞ্চলের দেশ কাতারে সোমবার করোনাভাইরাসে নতুন করে আরও ৭ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে কাতারে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫০১ জন।
কাতারে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৭ জন। আর স্বাস্থ্য নমুনা পরীক্ষা করা হয়েছে ১১,৩৫৪ জানের।
উপসাগরীয় অঞ্চলের ছয়টি দেশের মধ্যে কাতারে এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইতোমধ্যে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে নানারকম পদক্ষেপ নেওয়া হয়েছে কাতারজুড়ে। বন্ধ রয়েছে মসজিদ, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়, দোকানপাট, শপিংমল, সিনেমাহল, পাবলিক পরিবহন, বিমানবন্দরসহ নানারকম সেবা ও স্থাপনা।
দুদিন আগে কাতারে শ্রমিকদের আবাসিক এলাকা সানাইয়ায় প্রবেশ ও সেখান থেকে বের হওয়া পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।
তবে কাতার কর্তৃপক্ষ জানিয়েছে, দু সপ্তাহের জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। শ্রমিকদের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্যসেবার উপকরণ ও খাবার দাবার বিতরণ করছে কাতার চ্যারিটিসহ বিভিন্ন দাতব্য সংস্থা।
সূত্র : গালফ নিউজ


কোন মন্তব্য নেই