Header Ads

  • সংবাদ শিরোনাম

    চাঁপাইনবাবগঞ্জে ভিক্ষুকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, নয়ন ঘোষ  / 
    চাঁপাইনবাবগঞ্জে কর্মহীন হয়ে পড়া গরিব, দুস্থ ও ভিক্ষুকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে রোববার (১২ এপ্রিল) দুপুর ১২ টার দিকে সামাজিক দূরত্ব বজায় রেখে চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে ৫০ জন ভিক্ষুককে খাদ্য সামগ্রী বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন। 
    তিনি জানান করোনাভাইরাস থেকে রক্ষা পেতে অঘোষিত লকডাউন চলছে। ফলে কর্মহীন হয়ে পড়েছে বহু মানুষ। 

    এ কর্মহীন মানুষের কাছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা পৌঁছে দিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিরলস কাজ করে যাচ্ছি। এ অসময়ে যাহাতে কোন কর্মহীন মানুষ অনাহারে দিনকাটাতে না হয় সে জন্য বিভিন্ন এলাকায় নিজে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছি। 
    তিনি সবাইকে বাড়িতে থাকার অনুরোধ জানিয়ে আরো বলেন, করোনাভাইরাসের কারণে ঘরের বাহিরে যেতে না পারায় আপনাদের রোজগার বন্ধ হওয়ায় প্রধানমন্ত্রীর এসহযোগিতা। এ সময় উপস্থিত ছিলেন, এনডিসি মোঃ রবিন মিয়া, প্রধানমন্ত্রীর ভিক্ষুক পূর্ণবাসন কার্যক্রমে সহায়তাকারী নারী উদ্যোক্তা মোসাঃ নাজনীন ফাতেমা জিনিয়া সহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও সাংবাদিকগণ।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad