Header Ads

  • সংবাদ শিরোনাম

    বান্দরবান জেলা পরিষদের পক্ষথেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন নারীনেত্রী ফাতেমা পারুল


    মোঃ আবুল হাসেম লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলার রূপসি পাড়া ইউনিয়ন ও লামা সদর ইউনিয়নের বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাংগ্রাই উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বাবু বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয় এর নির্দেশে বান্দরবান পাবর্ত্য জেলা পরিষদের পক্ষথেকে বৌদ্ধ ভিক্ষুদের মাঝে ত্রান,খাদ্য সামগ্রী বিতরন করেন,
    বান্দরবান জেলা পরিষদের সম্মানিত সদস্য ও লামা উপজেলা মহিলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি নারী উন্নয়নের অগ্রদূত নারীনেত্রী মিসেস ফাতেমা পারুল।

    আজ ১১ এপ্রিল"২০২০ইং শনিবার সকালে রূপসি পাড়া ইউনিয়ন ও লামা সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বৌদ্ধ ভিক্ষুদের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন, লামা উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও লামা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মুহাম্মদ মোস্তাফা জামাল, লামা সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের যুগ্ন সাধারন সম্পাদক মিন্টু কুমার সেন, রূপসি পাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের যুগ্নসাধারন সম্পাদক চাচিং প্রু সহ আরো অনেকেই।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad