দুঃসময়ে জবিয়ানদের সাহায্যার্থে খোদ জবিয়ানদেরই মানবিক কার্যক্রম অব্যাহত
মহামারী করোনায় দেশে বিরাজ করছে উদ্ভূত পরিস্থিতি। অঘোষিত লকডাউনের ফলে বিপর্যস্ত সাধারণ মানুষের জীবন। দিন দিন বেড়েই চলছে করোনার প্রকোপ। করোনার ভয়াবহ প্রকোপে অভাব অনটন সহ বিভিন্ন মৌলিক সংকটে ভুগতে থাকা জবিয়ানদের সহায়তায় মহৎ উদ্যোগ নিলেন খোদ জবিয়ানরাই।
সম্প্রতি জবি শিক্ষার্থীদের নিয়ে ' করোনা মোকাবেলায় জবিয়ানদের পাশে জবিয়ান' নামে একটি ফেসবুক গ্রুপ খোলা হয়েছে। এই ফেসবুক গ্রুপই অসহায় জবিয়ানদের সহায়তায় প্রাথমিক প্ল্যাটফর্ম। সাবেক ও বর্তমান জবি শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত এই গ্রুপেই নিয়মিত পোস্ট দেওয়া হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে অবস্থানরত জবিয়ানদের বিভিন্ন সমস্যা নিয়ে। এসব পোস্ট দেখেই তা সমাধানের জন্য এগিয়ে আসছে আরেকদল জবিয়ান। সাহায্য চাওয়া জবিয়ানদের টাকা দিচ্ছে ডোনাররা৷বিশেষ ক্ষেত্রে টাকা না দিয়ে পাঠানো হচ্ছে খাবার, করে দেওয়া হচ্ছে কয়েকদিনের বাজার।ব্যাক্তিগত হীনমন্যতায় না যেন না ভুগে সেজন্য গোপন রাখা হচ্ছে সাহায্য চাওয়া শিক্ষার্থীদের পরিচয়। ৮দিন ধরে চলা অসহায় জবি শিক্ষার্থীদের সহায়তায় এই ব্যাতিক্রমী উদ্যোগে ইতিমধ্যেই ১৪১জন অসহায় জবি শিক্ষার্থী পেয়েছে পর্যাপ্ত পরিমান সাহায্য।
তেমনই এক জবি শিক্ষার্থী নিজের পড়াশোনার খরচ চালাত ক্যাম্পাসের পাশের এক দোকানে ৪০০০টাকা বেতনে চাকরি করে।কিন্তু অঘোষিত লকডাউনে দোকানের সাথে তার উপার্জনের মাধ্যমও বন্ধ হয়ে গেছে। পরিবারেও করুন অবস্থা। বলার বা করার মত আর কোন উপায় বেঁচে নেই তার।এমনাবস্থায় তার পাশে দাঁড়াল সেই জবিয়ানরা। তার ও তার পরিবারের জন্য অর্থের ব্যবস্থা করে দিল।
জবির অন্য এক শিক্ষার্থী নিজের পড়াশোনার খরচ চালানোর জন্য ১ম বর্ষ থেকেই বেছে নেয় টিউশনি। বাবা অন্যের জমিতে কাজ করত। কিন্তু এখন উদ্ভূত পরিস্থিতিতে টিউশনি বন্ধ হয়ে গেছে অনেকদিন আগেই৷ বাড়িতেও করুন অবস্থা। তার পাশেও দাঁড়িয়েছে সেই অদম্য জবিয়ানরা। বাড়িতে থাকা করুন অবস্থা কাটানোর স্বল্প প্রচেষ্টা হিসেবে দিয়েছে কিছুদিনের খাবারের খরচ।
জীবিকার তাগিদে মা অন্যের বাসায় কাজ করে আরেক জবি শিক্ষার্থীর।ভাগ্যের নির্মম পরিহাসে হারিয়েছেন বাবাকেও।বর্তমানে কাজ বন্ধ তাই উপার্জনের পথও বন্ধ৷ তবে তাদের মুখে হাসি ফুটিয়েছে জবিয়ানদের সেই অসামান্য প্রচেষ্টা। দেওয়া হয়েছে পর্যাপ্ত পরিমান অর্থ। যার সাহায্যে আগামী কয়েকদিন স্বাচ্ছন্দ্যে চলবে তাদের পরিবার।
জবিয়ান এক বোনের পরিবার সমস্যায় জর্জরিত। মা অসুস্থ, বাবার স্বল্প আয়ে কোনরকমে দিন চলত। কিন্তু করোনা যেন ছিনিয়ে নিয়েছে সেই স্বল্প সামর্থ্যটুকুও। সেই পরিস্থিতিতে জবিয়ানদের মহৎ উদ্যোগের কথা ফেসবুকে দেখতে পেয়ে আশা খুঁজে পেল সেই জবি শিক্ষার্থী। নিজের পরিবারের করুণ অবস্থার কথা জানান তাদেরকে। সাথে সাথেই মিলল সমাধান। সেই শিক্ষার্থী ও তার পরিবারের জন্য পর্যাপ্ত অর্থ পাঠিয়েছে মহৎ উদ্যোগগ্রহণকারী জবিয়ানরা। ।দিনশেষে তাদের প্রাপ্তির খাতায় থাকে সাহায্য পাওয়া শিক্ষার্থীদের কৃতজ্ঞতা স্বীকার ও ভালোবাসা।
ইতিমধ্যেই ব্যাপক সাড়া পেয়েছে সংকটকালীন সময়ে জবিয়ানদের পাশে দাঁড়ানো আরেকদল জবিয়ানের এই উদ্যোগ। সংকটকালীন সময়ে তাদের এই মানবিক উদ্যোগে প্রয়োজনীয় সহায়তা পাচ্ছে অভাব অনটনে থাকা জবি শিক্ষার্থীরা।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাইসুল ইসলাম নয়ন বলেন, ‘আসলে যারা এখন সমস্যায় আছেন, তারা পরিস্থিতির শিকার। তাই সবার উচিৎ সবার পাশে দাঁড়ানো৷ আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।



কোন মন্তব্য নেই