Header Ads

  • সংবাদ শিরোনাম

    সাইলচর প্রবাসী মানবকল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে ৬০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ


    সাইফুল ইসলাম সজিবঃ দেবিদ্বার কুমিল্লা- থেকে

    সারা বিশ্বের ন্যায় মহামারী করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বাংলাদেশও। ইতোমধ্যে বাংলাদেশ সরকার দেশের জনগণের নিরাপত্তার স্বার্থে সমগ্র বাংলাদেশের জনগণকে নিজ নিজ গৃহে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে। যার ফলে দিন মজুর স্বল্প আয়ের মানুষগুলোর কোনো আয় রোজগার নেই। তাদের কথা মাথায় রেখে কুমিল্লা দেবিদ্বার উপজেলার পৌর এলাকার ‘সাইলচর প্রবাসী মানবকল্যাণ ফাউন্ডেশন’ ৬০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।

    শনিবার বিকালে সাইলচর এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায় এলাকার যুব সমাজকে নিয়ে স্থানীয় প্রবাসীদের নেতৃত্ব স্থানীয়রা কাজ করে যাচ্ছেন। খাবার সামগ্রী তালিকায় থাকছে ৫ কেজি চাল,  ১ কেজি ডাল, ১ কেজি লবন, ৩ কেজি আলু, ২ কেজি পেয়াজ, ১ কেজি আটা, ১ কেজি সয়াবিন তৈল। যার বাস্তবায়নকারী ‘সাইলচর প্রবাসী মানবকল্যাণ ফাউন্ডেশন’।

    জানা যায়, ‘সাইলচর প্রবাসী মানবকল্যাণ ফাউন্ডেশন’ এর সদস্য সিঙ্গাপুর প্রবাসী রুহুল আমিন, সাইফুল ইসলাম, সবুজ সরকার, আলাউদ্দিন, আফ্রিকা প্রবাসী ওমর ফারুক এর অর্থায়নে এই ৬০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

    এ প্রসঙ্গে সাইফুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের ফলে সমগ্র বাংলাদেশের জনগণকে নিজ নিজ গৃহে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে। এতে করে স্বল্প আয়ের মানুষগুলোর কোনো আয় রোজগার নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ দিয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য তাদের সহযোগিতা করার জন্য। তবে, আমাদের এলাকায় সরকারী কোনো ত্রাণ  না আসায় এলাকার প্রবাসীরা মিলে এ খাদ্য সামগ্রী বিতরণ করেছে।

    তিনি আরো বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় করোনা মোকাবেলা করতে হবে। এই দুর্যোগ মোকাবেলায় সবারই সামর্থ অনুযায়ী এগিয়ে আসা উচিত। সমাজে যারা বিত্তবান আছেন তারা দরিদ্র মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এ সময়  মনিরুল সরকার, সাইফুল ইসলাম সজিব, আক্তারুজ্জামান, বিপ্লব সরকার, সোহেল রানা  উপস্থিত ছিলেন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad