Header Ads

  • সংবাদ শিরোনাম

    চাম্পিয়নস কারাতে দো একাডেমি বাংলাদেশ এর উদ্যোগে ত্রাণ বিতরণ


    স্টাফ রিপোর্টার নয়ন ঘোষ  / 

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পুরাতন স্টেডিয়াম মাঠে আজ ২৩ এপ্রিল সকাল ৯:৩০ মিনিটে চাম্পিয়নস কারাতে দো একাডেমি বাংলাদেশ এর উদ্যোগে, কর্মহীন, অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধিদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়।অত্র একাডেমির সভাপতি ও (স্বাচিপ) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার  সভাপতি ডাঃ গোলাম রব্বানি এর সভাপতিত্বে এ কার্যক্রম শুরু হয়।

    উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অত্র একাডেমির প্রধান উপদেষ্টা ও সদর উপজেলার সাবেক  চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন, সহ সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা। একাডেমির উপদেষ্টা ও সহকারি অধ্যাপক জনাব,মোঃ শহিদুল ইসলাম,নবাবগঞ্জ সরকারি কলেজ বাংলা বিভাগ। একাডেমী সাধারন সম্পাদক- জনাব, প্রকৌশলী আবু সাঈফ, একাডেমীর কার্যনির্বাহী সদস্য বৃন্দ সহ গণমাধ্যমকর্মীরা। 

    অত্র একাডেমীর প্রধান উপদেষ্টা ও সভাপতি মহাদয় জানান, মাননীয় প্রধানমন্ত্রি দেশরত্ন শেখ হাসিনা এর অনুমতি সাপেক্ষে দল মত নির্বিশেষে  অসহায়, দরিদ্র, প্রতিবন্ধিদের পাশে দাড়ানোর আহব্বান যানান। এবং করোনাভাইরাস-(কোভিড-১৯) এর সতর্কতা মুলক সকল দিক নির্দেশনা প্রদান করেন এবং বাস্তবায়নের জন্য আহবান করেন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad