দেবিদ্বারে চিকিৎসক, থানা পুলিশ ও সাংবাদিকদের মাঝে পিপিই বিতরন অধ্যক্ষ এম হুমায়ন মাহমুদ।
সাইফুল ইসলাম সজিবঃ
বৈশ্বিক মহামারি(কেভিড-১৯)প্রতিরোধে নিরাপদে কাজ করতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার কর্মরত সাংবাদিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও থানা পুলিশ ফোর্সদের মাঝে পার্সোরাল প্রোটেকটিভ ইকুপমেন্ট (পিপিই) বিতরন করেছে অধ্যক্ষ এম হুমায়ন মাহমুদ।
শুক্রবার সকালে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সহ সভাপতি অধ্যক্ষ এম হুমায়ন মাহমুদ দেবিদ্বার প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও দেবিদ্বার থানার ডিউটি অফিসারের নিকট ৫০ পিস পিপিই,মাস্ক, হ্যান্ড গ্লাবস ও হ্যান্ডসেনিটাইজার বিতরন করেন।
এসময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ লুৎফর রহমান বাবুল, শ্রী সুজিদ পোদ্দার, দেবিদ্বার আলহাজ্ব সেরাজুল হক কলেজ এর প্রভাষক মোঃ আনোয়ার হোসেন,দৈনিক আমাদের দেবিদ্বার পত্রিকার ভারপ্রপ্ত সম্পাদক সাইফুল ইসলাম মাসুম, জয়যাত্রা টিভির দেবিদ্বার প্রতিনিধি ফখরুল ইসলাম সাগর, দৈনিক মানবজমিন পত্রিকার দেবিদ্বার প্রতিনিধি মাহমুদুল হাসান, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাহিদুল ইসলাম (সাহিদ), সাংবাদিক মাসুদ রানা,এনামুল হক,আরিফুল ইসলাম,মোঃ বাশার, গুনাইঘর (উঃ) আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান রাসেল, ইউপি আওয়ামী লীগনেতা মোঃ শরিফুল ইসলাম ও জালাল উদ্দিন সরকার সহ আরো অনেকে।



কোন মন্তব্য নেই