Header Ads

  • সংবাদ শিরোনাম

    লকডাউন বন্দী ৮০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিলেন আলহাজ্ব লুৎফর রহমান রতন মোল্লা



    স্টাফ রিপোর্টার, রাহাদ হোসেনঃ পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে ।আজ ভোর রাতের খাবার খেয়ে রোজা রাখতে হবে। পবিত্র মাহে রমজানের এই মাস আল্লাহ পাক রাব্বুল আলামীনের ইবাদতের মাস। কিন্তু সারা বিশ্বের ন্যায় আমাদের বাংলাদেশেও করোনা ভাইরাস মহামারী দুর্যোগের তান্ডব লীলা ভয়ানক আঘাত এনেছে। প্রতিনিয়ত মৃত্যু এবং আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
    করোনা ভাইরাস কোভিড-১৯ মহামারী দুর্যোগের কারণে সর্ব শ্রেণি-পেশার মানুষ বিপর্যস্ত এবং অসহায় হয়ে পড়েছে।এই দুর্যোগ মোকাবেলার জন্য বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারি অনুদান প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিতে সকল নেতাকর্মীকে নির্দেশ দিয়েছেন। সাথে সাথে বিত্তবানদের নিজ অর্থায়নে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। ঠিক সেই লক্ষ্যে মানবতার সেবক ঢাকা-৫ আসন ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান সজল মোল্লার উপস্থিতিতে ৬০ নং ওয়ার্ড আওয়ামিলীগের সংগ্রামী নেতা পি এন পি শহীদ ফারুক মোহাম্মদ ইকবাল উচ্চ বিদ্যালয় এর সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান রতন মোল্লার নিজ অর্থায়নে সার্বিক দায়িত্ব নিয়ে ঢাকা-৫ আসনের উন্নয়নের রূপকার মাটি ও মানুষের নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা (এমপি) এর উদ্যোগে লকডাউন বন্দী অসহায় ৮০০ পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ করা হয়। 



    পিএনপি শহীদ ফারুক মোহাম্মদ ইকবাল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই পবিত্র মাহে রমজান উপলক্ষে আজ শুক্রবার ৩ টা থেকে উক্ত পরিবারগুলোর মাঝে  খাবার সামগ্রী উপহার দেওয়া হয়। খাবার সামগ্রী বিতরণ এর আগে মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামীনের কাছে বিশেষ মোনাজাত করা হয়।এ সময় উপস্থিত ছিলেন-কদমতলীথানা চৌকস পুলিশ অফিসার ইনচার্জ জামাল উদ্দিন মীর, কাজী আব্দুল হালিম, মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন মোল্লা, আলহাজ্ব ওয়াসি উদ্দিন নূরানী, জি এম কামাল খান, ডাক্তার মোহাম্মদ আবু আলম, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরদার, মোঃ সাকোওয়াত হোসেন টিটু, আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন কুদ্দুস, কৌশিক আহমেদ জসিম, জামাল পাটোয়ারী, আরমান হোসেন আশিক, মমতাজ উদ্দিন ফকির, মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, আবুল বাশার শুভ, মিলন মাস্টার, জাহাঙ্গীর দেওয়ান, আহমেদুল করিম (জয়), শারমিন আক্তার সিমা, জেসমিন খান, লাকি আক্তার সহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, মুক্তিযোদ্ধা লীগ সহ ৬০ নং ওয়ার্ডের অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ ।


    ৬০ নং ওয়ার্ডের জনগণকে সচেতন করার উদ্দেশ্যে ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান সজল মোল্লা বলেন, আপনারা সবাই ঘরে থাকুন, নিজেকে বাঁচান, দেশকে বাঁচান, আমরা আওয়ামিলীগের নেতাকর্মীগন প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাস প্রতিরোধে সর্বাত্মকভাবে সার্বিক সহযোগিতায় মানুষের পাশে থাকব। এই মাহে রমজানে সবাই বেশি বেশি আল্লাহর ইবাদত করবেন তাহলে আমরা করোনা ভাইরাস থেকে মুক্তি পাবো।
    সর্বশেষে ৬০ নং ওয়ার্ডের সংগ্রামী আওয়ামী লীগ নেতা এবং পিএনপি শহীদ ফারুক  মোহাম্মদ ইকবাল উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান রতন মোল্লা বলেন,৬০ নং ওয়ার্ডের মানুষের সেবায় আমি সর্ব সময় পাশে থাকতে চাই। অসহায়় মানুষদের সেবার মাঝে আমি বেঁচে থাকতে চাই। এই করোনা ভাইরাসের মতো মহামারী দুর্যোগ থেকে উত্তরণের একটাই পথ সবাই সচেতন হই, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকি এবং বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করি।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad