শিবগঞ্জে আলিয়া বেকারিতে নোংরা পরিবেশে তৈরি হচ্ছে খাদ্য সামগ্রী
স্টাফ রিপোর্টার নয়ন ঘোষ /
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের আব্বাস বাজারে আলিয়া বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে পাউরুটি,বিস্কুট,কেক সহ বেকারি সামগ্রী।
স্থানীয়দের অভিযোগ মহামারি করোনা ভাইরাসের কারনে বিশ্বব্যাপী ও বাংলাদেশ সহ যেখানে,সামাজিক দুরত্ব বজায় রাখা,মাস্ক ব্যবহার করা,বাড়ি ঘর বিভিন্ন প্রতিষ্ঠান পরিষ্কার পরিছন্ন রাখা সহ,বিশ সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া এবং বাংলাদেশের সকল কলকারখানা বন্দ থাকলেও,সরকারের নিয়ম নীতিকে উপেক্ষা করে,আলিয়া বেকারি তার কার্যক্রম পরিচালনা করে চলেছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়,আলিয়া বেকারিতে বিভিন্ন জেলা শহর থেকে আসা শ্রমিক নিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি তৈরির কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।দেখা যায়,কর্মরত শ্রমিকদের মাস্ক,হ্যান্ডগোলভস,হাত ধোয়ার জন্য সাবান বা পানি কোন কিছুই বেকারি ফ্যাকটারীতে লক্ষ্য করা যায়নি।
এমনকি পাউরুটি, কেক,বিস্কুট, এবং খাবার গুলোতে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ লেখা দেখা যায়নি।বিষয়ে আলিয়া বেকারির পরিচালক,আলমের নিকট অস্ব্যাস্থ্যাকর পরিবেশের কথা জানতে চাইলে,আলম সাংবাদিকদের উপর উত্তেজিত হয়ে পড়েন।
চাঁপাইনবাবগঞ্জের দায়িত্বে থাকা ভোক্তা অধিকার সহকারী পরিচালক জহিরুল ইসলাম বলেন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


কোন মন্তব্য নেই