Header Ads

  • সংবাদ শিরোনাম

    নবীনগরে যুবকদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার


    আইকে ইব্রাহীম,বিশেষ প্রতিনিধি:

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্যামগ্রাম-সলিমগঞ্জ সড়কের মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজের সামনের রাস্তা দীর্ঘদিন যাবত বেহাল থাকায় সংস্কারে এগিয়ে এলেন এলাকার স্কুল কলেজ পড়ুয়া কিছু যুবক ও বহুমুখী সমাজ কল্যাণ সংগঠনের সদস্যরা।

    উল্লেখ্য শ্যামগ্রাম- সলিমগঞ্জ সড়কের রাস্তার অবস্থা দীর্ঘদিন সংস্কারের অভাবে প্রায়ই দূর্ঘটনায় পড়ে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও সাধারণ মানুষ। এলাকার মানুষের প্রাণের দাবি দ্রুত এই সড়কটি সংস্কার করে জনগণের কষ্ট লাঘবে সচেষ্ট হবেন কর্তৃপক্ষ।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad