Header Ads

  • সংবাদ শিরোনাম

    কুমিল্লার ‘দেবীদ্বারে ব্লাড ফর দেবীদ্বার’র উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ


    বিল্লাল হোসেনঃ

    কুমিল্লার ‘দেবীদ্বারে ব্লাড ফর দেবীদ্বার’র উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে রাজামেহার গ্রামের মোল্লাবাড়িতে পা’ প্রতিবন্ধী মোঃ সফিকুল ইসলাম মোল্লা (৪২)’কে ওই হুইল চেয়ার দেয়া হয়। এর আগে ওই এলাকার পা প্রতিবন্ধী মোঃ আলী আশ্রাফ (ফকির), হামলাবাড়ির সোহেল, শিবনগরের মাজেদা, শালঘরের মোহাম্মদ আলীকে আরো ৪ টি হুইল চেয়ার ও ৪ এস,এস,সি শিক্ষার্থীর ফরম পুরন সহ সর্বোচ্চ শিক্ষা বৃত্তির দায়িত্ব গ্রহন করেন ‘ব্লাড ফর দেবীদ্বার’।

    এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, রাজামেহার ইউপি’র সাবেক চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম তাজু মাষ্টার, ব্লাড ফর দেবীদ্বার’র সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি করিম মাহমুদ সুজন, সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সজিব,যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, সহ যুগ্ম-সাধারণ সম্পাদক ধ্রুব দাস জয়, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রিয়াদ , সদস্য মোঃ কাইয়ুম হোসেন, এ ছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জি এম নজরুল ইসলাম, জাকির হোসেন সরকার,মোঃ আবু ইউছুফ,মোঃ জাহাঙ্গীর আলম মোল্লা,মোঃ সফিকুল ইসলাম, আবুল হাসেম, জামাল মোল্লা, আব্দুল কুদ্দুস প্রমূখ। ব্লাড ফর দেবীদ্বার’র সভাপতি মোঃ আনোয়ার হোসেন বলেন, আমরা দরিদ্র অসহায়দের উন্নয়নে কাজ করছি।

    দূর্ঘটনায় কবলিত, ডেলিভারী প্রসূতী সহ নানা রোগে আক্রান্তদের রক্তের প্রয়োজনে আমরা বিনা মূল্যে তাৎক্ষনিক রক্ত সরবরাহ করে আসছি। দায়গ্রস্থ্য পিতার কণ্যাদানে, আর্থিক অসঙ্গতিতে ঝড়েপড়া শিক্ষার্থীদের শিক্ষার ব্যয়ভার, শীত বস্ত্র, ঈদ উদযাপনে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ, দরিদ্র রোগীদের চিকিৎসা, বনায়ন, পরিবেশ ভারসাম্য রক্ষা, মাদক, সন্ত্রাস, যৌতুক- বাল্য বিয়ের প্রতিরোধে সামাজিক সচেতনতায় কাজ করছি। যা অব্যাহত আছে এবং চলমান থাকবে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad