নড়াইলে এতিমদের মাঝে কম্বল বিতরণ করছে মাশরাফির সহধর্মিণী।
নড়াইল প্রতিনিধিঃ
নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা বিপিএল নিয়ে ব্যস্ত থাকায় তার প্রতিনিধি হিসেবে সহধর্মিনী সুমনা হক সুমি নড়াইলে ব্যস্ত সময় পার করেছেন।
গতকাল রবিবার (২২ ডিসেম্বর) তিনি সদর উপজেলার সীবানন্দপুর আজিজুর রহমান ভূঁইয়া বালিকা সমাজসেবা এতিমখানায় এতিমদের সাথে কথা বলেন এবং কম্বল বিতরণ করেন।
এসময় এতিমখানার কর্মকর্তা আব্দুল কাদেরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।এছাড়া লোহাগড়া উপজেলার লক্ষীপাশা রাজপুর মহিলা এতিমখানা ও মাদ্রাসা,দিঘোলিয়া হাফেজিয়া মহিলা মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে কথা বলেন। এসময় তাদের নানা সমস্যার কথা শোনেন তিনি। প্রতিটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে শীতের পোশাক এবং কম্বল বিতরণ করেন।
এর আগে সদর হাসপাতাল পরিদর্শন করেন মার্শাফির সহধর্মিণী।সকালের দিকে হাসপাতাল পরিদর্শনকালে তিনি রোগীদের সাথে কথা বলে সমস্যার কথা শোনেন।পরে হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে চিকিৎসকদের সাথে বৈঠকে বসেন।
বৈঠককালে হাসপাতালে শুন্যপদে চিকিৎসক পদায়ন,আল্ট্রাসনোগ্রাফি মেশিন মেরামতসহ বিভিন্ন সমস্যার সমাধানে আলোচনা করেন। এসময় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমও মশিউর রহমান বাবুসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।



কোন মন্তব্য নেই