Header Ads

  • সংবাদ শিরোনাম

    বাঘায় শীতার্তদের মাঝে কম্বল বিতরন করলেন ইউএনও - ভোরের কুমিল্লা


     এআই রবি,বাঘা(রাজশাহী) প্রতিনিধিঃ

    সারা দেশের মত রাজশাহীর বাঘাতেও নেমেছে হাড় কাঁপানো কনকনে শীত, বইছে মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ।

    গত দুদিন সূর্যের দেখা মেলেনি এই এলাকায়। পৌষের আগমনে সারা দেশে যেমন শীতের প্রকোপ বেড়েছে, তেমনি বেড়েছে গরিব-দুঃখী ও ছিন্নমুল মানুষের জনদুর্ভোগ। শীতের পাশাপাশি ঘনকুয়াশা জনজীবনকে বিপর্যস্ত করে তুলছে।
    হাড় কাঁপানো কনকনে শীত ও ঠান্ডা বাতাস উপেক্ষা করে শীতার্ত মানুষদের মাঝে ছুটে গেছেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিন রেজা।

    সোমবার বিকেলে উপজেলার আড়ানী ইউনিয়নের ঝিনা গ্রামে গরীর দুঃস্থ্য, ছিন্নমূল, ও অসহায় শীতার্ত মানুষদের বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে তাদের গায়ে কম্বল জড়িয়ে দেন উপজেলা নির্বাহী অফিসার । সাথে ছিলেন আড়ানী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রফিক।

    উপজেলা নির্বাহী অফিসার সমাজের বৃত্তবান সকলকে শীতার্ত মানুষদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেবার আহবান জানিয়েছেন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad