দুইটি ট্রাক ক্রসিং করতে গিয়ে মুখোমুুখি সংঘর্ষে ট্রাক চালক নিহত
ডেস্ক নিউজঃ
খুলনা-মংলা মহাসড়কের চুলকাঠি পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে স্থানীয় রাজনৈতিক ছত্রছায়ায় মহাসড়ক দখল করে গড়ে উঠেছে অঘোষিত ট্রাক ট্রার্মিনাল আর এই স্থানে দুইটি ট্রাক ক্রসিং করতে গিয়ে মুখোমুুখি সংঘর্ষে ট্রাক চালক ঘটনা স্থলেই নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি এলাকার ভট্টবালিয়াঘাটায় এদূঘর্টনা ঘটে।
জানা যায়, মংলা হতে যশোরগামী একটি সিমেন্ট বোঝাই ট্রাক (যশোর-ট-১১-১৬৪৯) চুলকাঠি পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে পৌছালে খুলনা থেকে মংলাগামী গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৯৭২৪) ঘটনা স্থলে মুখোমুখী সংঘর্ষ হয়। এ সময় সিমেন্ট বোঝাই ট্রাকটি খাদে পড়ে গেলে ঘটনা স্থলেই গাড়ির চালক যশোর জেলার বসুন্দিয়া এলাকার বাদল (৩৭) নিহত হন। এসময় ট্রাকের হেলপার একই এলাকার শাহাজান আলীর পুত্র নিমুন (১৮) গুরুত্বর আহত হয়েছেন। পরে লোক মুখে খবর পেয়ে কাটাখালী হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার ও ট্রাক দুটিকে আটক করেন।
এ রির্পোট লেখা পর্যন্ত বাগেরহাট মডেল থানায় কোন মামলা দায়ের হয়নি। চুলকাঠি পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে দীর্ঘদিন ধরে মহাসড়ক দখল করে অঘোষিত ট্রাক ট্রার্মিনালে পরিনত করে গাড়ী পার্কিং করায় উক্ত সড়ক র্দুঘটনা ঘটেছে বলে স্থানীয়দের অভিযোগ।
এ ব্যাপারে কাটাখালী হাইওয়ে পুলিশের অফিসার ইনচাজ মোঃ রবিউল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ইতি পূর্বে অবেধ পাকিং এর ব্যাপারে কয়েকটি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, এবং দুই একদিনের মধ্যে অবৈধ ট্রাক টামিনাল উচ্ছেদ করা হবে।



কোন মন্তব্য নেই