Header Ads

  • সংবাদ শিরোনাম

    কুমিল্লায় সাড়া ফেলছে 'হ্যালো ছাত্রলীগ'


     মোহাম্মদ শরীফ।।

     নজরুল (ছদ্দনাম নাম) মধ্যবিত্ত পরিবারের প্রধান কর্তা। নভেল করোনার কারনে ঘরে বসে থাকতে হচ্ছে তাকে। অনটনের কথা কাউকে বলতে পারছেন না, নিতে পারছেন না চেয়ে ত্রান। হ্যালো ছাত্রলীগে কল দিয়েই গোপনে মিলল ত্রান সামগ্রী। এমনই অভিনব ভাবে সহায়তা দিচ্ছে কুমিল্লার উত্তর জেলা ছাত্রলীগ কর্মীরা। জেলার ৭ টি উপজেলায় পর্যায়ক্রমে হ্যালো ছাত্রলীগ চালু করার ব্যাবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন তারা । প্রাথমিক ভাবে দেবিদ্বার উপজেলায় চলছে এর কার্যক্রম। করোনা মহামারিতে অসহায়, কর্মহীন ও দরিদ্র মানুষের মাঝে ত্রান বিতরণে এই পদ্ধতি সংকটকালীণ সময় পর্যন্ত চলবে।
    দেবিদ্বার উপজেলায় গত এক সপ্তাহ যাবৎ চলা "হ্যালো ছাত্রলীগ" কার্যক্রম বেশ সাড়া ফেলেছে কুমিল্লা জুড়ে। প্রতিদিন ১০-১৫ টি পরিবারকে দেওয়া হচ্ছে ত্রান। চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, সাবান নিয়ে ছুটে চলছে ছাত্রলীগ কর্মীরা। 
    দেবিদ্বার উপজেলা ছাত্রলীগ আহব্বায়ক ইকবাল হোসেন রুবেল জানান, ‘ দেশ ও জাতীর সকল সংকটময় মূহুর্তে ছাত্রলীগ অগ্রনী ভূমিকা পালন করে। তেমনি নভেল করোনা মহামারিতে অসহায়ত্ব, দারিদ্রতা প্রতিরোধে ছাত্রলীগ প্রতিজ্ঞাবদ্ধ। এরই ধারাবাহিকতায় আমাদের ‘হ্যালো ছাত্রলীগ’। 
    কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিক বলেন ' আমরা কুমিল্লা উত্তর জেলার সবকঠি উপজেলার হ্যালো ছাত্রলীগের আওয়াত আনার চেষ্টা করতেছি, এক পর্যায়ে পুরো জেলাতে ত্রান দেওয়ার ব্যবস্থা গ্রহন করা হবে'। উল্লেখ্য, ০১৮১৯৪৪২৫৬৪ নাম্বারে কল করলে মিলবে 'হ্যালো ছাত্রলীগ’ এর ত্রান।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad