Header Ads

  • সংবাদ শিরোনাম

    মাটিরাঙ্গা উপজেলাধীন তাইন্দংয়ে ইউপির গুদামে সরকারি ১৫৮ বস্তা চাল জব্দ।


    মোঃ ফারুক হোসেন মাটিরাঙ্গা উপজেলা প্রতিনিধি / 

    মাটিরাঙ্গা উপজেলাধীন তাইন্দং ইউনিয়নের ইউপি সদস্যের গুদাম থেকে সরকারি ১৫৮ বস্তা চাল জব্দ করা হয়। 

    আজ ১২/০৪/২০২০ইং রোজ রবিবার সন্ধ্যা ৮ ঘটিকার সময় মাটিরাঙ্গা উপজেলাধীন ১নং তাইন্দং ইউনিয়ন বাজারে অভিযান চালিয়ে সরকারি ১৫৮ বস্তা চাল জব্দ করে উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাস। 

    জানা যায়, তাইন্দং ইউনিয়নে বসবাসরত বর্তমান ইউপি সদস্য মোঃ জালাল উদ্দীন এর ভাড়া গুদাম থেকে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির চাল জব্দ করে স্থানীয়রা প্রশাসনকে খবর দেয়।

    খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাস তাইন্দং বাজারে অভিযান চালিয়ে মোঃ জালাল উদ্দীন এর  ভাড়া করা গুদাম থেকে ৩০ কেজি ওজনের ১৫৮ বস্তা সরকারি  চাল উদ্ধার করেন। ঘটনার পর থেকে মোঃ জালাল উদ্দীন পলাতক রয়েছে। 

    উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাস বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা জালাল উদ্দীনের গুদামে অভিযান চালিয়ে সরকারি ১৫৮ বস্তা চাল উদ্ধার করি।সরকারি চাল মজুদের অভিযোগে ইউপি সদস্য মোঃ জালাল উদ্দীনের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান তিনি। 

    *** আজ ১২/০৪/২০২০ইং রোজ রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোট ১৮৬ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয় ***

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad