Header Ads

  • সংবাদ শিরোনাম

    কর্মচারীর মৃত্যুতে জবি শিক্ষক সমিতির শোক



    অপূর্ব চৌধুরী,  জবি প্রতিনিধিঃ 
    করোনায় আক্রান্ত হয়ে এক কর্মচারী মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শিক্ষক সমিতির সভাপতি ড. নুরে আলম আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক শামিমা বেগম এক যুক্ত বিবৃতিতে এই শোক জানান।

    বিবৃতিতে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য এবং আমাদের সহকর্মী ড্রাইভার কামাল হোসেন ২৭ এপ্রিল অানুমানিক রাত ১০টায় মুগদা জেনারেল হাসপাতালে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের ড্রাইভার ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী, পাঁচ পুত্র ও এক কন্যা সন্তানসহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

    তাঁর মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার একজন সৎ, কর্মনিষ্ঠ, কর্তব্যপরায়ন, সদালাপী, ভদ্র সদস্য হারালো। তাঁর অকাল মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি অত্যন্ত মর্মাহত। শিক্ষক সমিতির পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। অাল্লাহ্ তাঁর পরিবারকে এই শোক সামলানোর শক্তি দিন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad