Header Ads

  • সংবাদ শিরোনাম

    নবীনগরে শ্যামগ্রামে রাতের আঁধারে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রি বিতরণ


    আই কে ইব্রাহীম, স্টাফ রিপোর্টার:


    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের ৯টি ওয়ার্ডে শ্যামগ্রাম ব্লাড ডোনারস্ ক্লাব ও শ্যামগ্রাম ইউনিয়ন ছাত্র সংসদের উদ্যোগে ২২০ টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রি বিতরণ করা হয়েছে।


    মঙ্গলবার (২৮/৪) রাতের আঁধারে বাড়ি বাড়ি গিয়ে সংগঠনের সদস্যদের মাধ্যমে চাল, ডাল, ছোলা বুট, পেঁয়াজ, তেল, আলু ও খেজুর বিতরণ করা হয়।



    এসময় উপস্থিত ছিলেন, ফজলে রাব্বী, রুহুল আমিন আবির, নূর আলম, আপন আহমেদ, মেহেদী হাসান, রমজান, মাসুদ রানা, মাহাব্বীর, অপি, রকিব, শুভ, শাওন, হামীম,  জয়, রৌদ্র, কামরুল, ইমন, শাকিল,  নিতু, রনি ও আরো অনেকে।



    আর্থিক সহায়তায় ছিলেন, শ্যামগ্রাম ইউনিয়ন ছাত্র সংসদের প্রতিষ্ঠাতা মুন্সি আরিফুল হক,  বাদশা চৌধুরী, রাশেদুল হক রনি প্রমুখ।

    উল্লেখ্য যে, এ মানবিক সহায়তা মাহে রমজানের শুরু থেকেই অব্যাহত রয়েছে।


    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad