Header Ads

  • সংবাদ শিরোনাম

    মানবতার সেবায় কিশোরীর রক্তদান কর্মসূচি



    মোঃ জনি হোসেন,করিমগঞ্জ প্রতিনিধিঃ 
    ''মানুষ মানুষের জন্য”এই মহান মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে
    আর্ত-মানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার মধ্যেই রয়েছে জীবনের স্বার্থকতা। জীবনের উদ্দেশ্যে শুধু নিজেকে সুখী করা নয় বরং উদ্দেশ্যে হওয়া উচিত অন্যকে সুখী করা। কথায় আছে পৃথিবীতে দান করে কিংবা মানব সেবা করে কেউ কখনো গরিব হয়নি,বরং গরিব মানসিকতার মানুষরাই কখনো কারো জন্য কিছু করতে পারেনি।পৃথিবীতে সেই মানুষগুলোই সবচেয়ে বেশি সুখের কাছাকাছি যেতে পেরেছে,যারা নিজেদেরকে আর্ত মানবতার সেবায় বিলিয়ে দিতে সক্ষম হয়েছে।নিজের জন্য নয় সমাজ ও মানুষের সেবা করার মাঝেই সবচেয়ে বড় আনন্দ।

    সুমনা ইসলাম কিশোরগঞ্জ জেলার ভৈরবের কুলিয়ারচরে বেড়ে উঠা মধ্যভিত্ত পরিবারের সন্তান। এইচ.এস.সি পাশের পর পরই মানবতার জন্য কাজ করতে যাচ্ছেন।সুমনা ইসলাম ২০১৮ সালের শেষ দিকে রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করে।বতর্মানে বিশ্বব্যাপী আতঙ্কের এক নাম করোনা ভাইরাস।ইতিমধ্যে মহামারী আকার ধারন করেছে মরণঘাতী ভাইরাসটি। এই ভাইরাস মানুষের জীবনকে মহাসংকটের মুখে ফেলে দিচ্ছে প্রতিটি মূহুর্তে।তারপরও এই ক্রান্তিলগ্নে ব্লাড ডোনেট অব্যাহত রাখছে সুমনা ইসলাম।তিনি এ পর্যন্ত ৪বার ব্লাড ডোনেট করেছে।  পরোক্ষভাবে ভাবে পুরো কিশোরগঞ্জে অনেক ডোনার সংগ্রহ ও তৈরী করেছে সুমনা ইসলাম।

    মুমূর্ষু রোগীদের জরুরী রক্তের চাহিদা পূরণে নিরলস কাজ করে যাওয়া সুমনা ইসলাম  বলেন, রক্তদান হচ্ছে সবচেয়ে বড় একটি মানবসেবা।এটা একটা এবাদত। একজন মুর্মূর্ষ রোগীকে রক্তদান করে প্রাণে বাঁচানোর ঋণ শোধ করা যায় না। তিনি বলেন এক বিংশ শতাব্দীতে বিজ্ঞানের আর্শীবাদে জীবন ও জগতের উন্নতি হওয়া স্বত্বেও রক্তের কোন বিকল্প আবিষ্কার হয়নি। রক্তের বিকল্প শুধু রক্ত যা টাকার পরিমাপে মূল্যায়ন অসম্ভব। একজন মূমুর্ষ রোগীর জন্য যখন জরুরী রক্তের প্রয়োজন হয় তখন বোঝা যায় রক্তের মূল্য কতখানি। প্রতিনিয়ত রক্তের অভাবে ঝড়ে যায় হাজারো প্রাণ।এর কারন বেশিরভাগ ক্ষেত্রেই আমরা রক্তদান সম্পর্কে সচেতন নই, রক্তদানের কথা শুনলে আমরা ভয় পাই। কিন্তু আমরা যদি রক্তদান সম্পর্কে জানতে পারি, নিজেকে সচেতন করতে পারি ও মানবসেবায় নিজেকে নিয়োজিত করতে পারি তাহলে রক্তদান সম্পর্কে মনের ভয়টাকে জয় করতে পারি।

    তিনি আরও বলেন, মানুষ যখন কোনো না কোনো দুঃখবোধ দ্বারা উজ্জীবিত হয়,তখন সে নিজেকে ভুলে যেতে পারে।নিজেকে ভুলে যাওয়া মানে পৃথিবীকে পাওয়া। আমি মানুষের অন্তরে বেঁচে থাকতে চাই। আমাদের সকলের উচিত মানুষকে ভালোবাসা ও আর্ত- মানবতার সেবায় উজ্জীবিত হয়ে মানবতার কল্যানে ব্রতী হওয়া।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad