বাকেরগঞ্জে ম্যাজিস্ট্রেটের অভিযানে ট্রলার ফেলে বালু উত্তোলনকারীদের পলায়ন
শাহিন হাওলাদার, বরিশাল জেলা প্রতিনিধিঃ
বাকেরগঞ্জ গারুড়িয়া ইউনিয়ন ও রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদের আওতায় বোয়ালিয়া - খয়রাবাদ সীমানার নদী থেকে বেশ কয়েক বছর ধরে চলছে বালু উত্তোলন। কখনো বৈধ ইজারায়, কখনো অবৈধ ভাবে স্থানীয় একটি প্রভাবশালী চক্র নদী থেকে ড্রেজিং মেশিনের সাহায্য বালু উত্তোলন করে আসছিলো। এ বিষয় ভুক্তভোগী পরিবার গুলোর অভিযোগের অন্ত ছিলনা। নদী থেকে অতিরিক্ত বালু উত্তোলনের ফলে ইতিমধ্যেই নদী ভাঙ্গনে বহু ঘরবাড়ি ফসলের জমি নদী গর্ভে বিলীন হয়েছে। এমনকি বোয়ালিয়া গ্রাম রক্ষার বেড়িবাঁধটিও নিশ্চিহ্ন হয়ে গেছে। এ বিষয় কর্তৃপক্ষের নিকট বারবার অভিযোগ দিয়ে কোন সুফল পাওয়া যায়নি। উল্টো প্রভাবশালী চক্রের হুমকি ধামকিতে নিরুপায় ভুক্তভোগী গ্রামবাসী হাপিত্যেশ করছিলেন। চক্রটি এতটাই প্রভাবশালী ছিল যে নিরুপায় ভুক্তভোগী গ্রামবাসীর সাথে এ দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা পর্যন্ত এদের কাছে ছিলেন অসহায়। অবশেষে বাকেরগঞ্জ উপজেলার অসহায় গ্রামবাসীর ত্রাতা হিসেবে উপস্থিত হলেন বিচক্ষণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম উজ্জল। তিনি সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই এই চক্রটিকে বালু উত্তোলন করতে নিষেধ করে দিলেও তারা তা কর্ণপাত না করে উত্তোলনের কাজ অবহ্যত রাখেন। বিষয়টি স্হানীয় সাংবাদিক জাহিদুল ইসলামের দৃষ্টিতে এলে দ্রুত তিনি প্রশাসনকে জানান এবং নিজেও উপস্থিত থেকে উত্তোলন কাজে বাঁধা দেন। কিন্তু সুচতুর এ চক্রটি তাকে অর্থিক প্রলোভন দেখালে তিনি সরাসরি নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামকে জানালে তিনি ঘটনা স্থলে আসার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। কৌশলে বিষয়টি বুঝত পেয়ে প্রভাবশালী বালু উত্তোলনকারী চক্রের লোকজন ট্রলার ফেলে ড্রেজার নিয়ে দ্রুত বোয়ালিয়া-খয়রাবাদ এলাকা থেকে পলায়ন করেন। এ বিষয়ে তরিকুল ইসলাম উজ্জ্বল জানান ইতিপূর্বে এই চক্রের মূল হোতা বিপ্লব কে সতর্ক করে দেওয়া হলেও সরকারি নির্দেশ অমান্য করে বালু উত্তোলন করে আসছিল। দেশের পরিস্থিতি বিবেচনা করে কঠোর সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকছি। আজকের পলায়ন করছেন এর পর যদি আর অবৈধভাবে বালু উত্তোলন করে তাহলে বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।এক্ষেত্রে যত বড় ক্ষমতাধর ব্যক্তিই জড়িত থাকুক না কেন কোন ছাড়া দেওয়া হবেনা। সরকারি নিষেধ অমান্য করে যারা কাজ করে এরা দেশ ও জাতির শত্রু এদের সাথে কোনো অপোষ নয়। সবাই সচেতন থেকে প্রতিরোধ করতে হবে। পাশাপাশি তিনি এই বিষয়ে সকলের সহায়তা কামনা করছেন।



কোন মন্তব্য নেই