মহানগর ছাত্রলীগ নেতা জাকারিয়া শোয়েব মিরাজের উদ্যোগে বরিশাল ফায়ার সার্ভিসের মাধ্যমে বাকেরগঞ্জে বিভিন্ন সড়কে জীবাণুনাশক স্প্রে
শাহিন হাওলাদার //বরিশাল প্রতিনিধি //
বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর বাংলাদেশেও তা সংক্রমিত হয়েছে। করোনা ভাইরাস সংক্রামণের এই মহামারী’র দুঃসময়ে আর্ত-মানবতার সেবায় এগিয়ে এসেছেন বাকেরগঞ্জ উপজেলার কৃতি সন্তান বরিশাল মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মো. জাকারিয়া শোয়েব মিরাজ। করোনাভাইরাস প্রতিরোধে মিরাজের উদ্যোগে মঙ্গলবার সকাল থেকে উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়ন ও পৌর শহরে প্রধান সড়ক ও জনসমাগম হয়- এমন এলাকাগুলোতে বরিশাল ফায়ার সার্ভিসের মাধ্যমে ১টি গাড়ী দিয়ে বিভিন্ন সড়ক, ফুটপাত ও নর্দমা, পয়ঃনিষ্কাশন ও ড্রেন স্যানিটাইজার বা জীবাণুনাশক ওষুধ ছিটানো হয়েছে।
এ বিষয়ে জাকারিয়া শোয়েব মিরাজ জানান, মরণঘাতী এ ভাইরাস মোকাবিলায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার বিকল্প নেই। তাই এ মুহূর্তে করোনার সংক্রমণরোধে পাদ্রীশিবপুর ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও বাকেরগঞ্জ পৌর শহরকে পরিচ্ছন্ন রাখতে ১টি অগ্নিনির্বাপক যন্ত্র সংযুক্ত গাড়ি, ওয়াটার ক্যান দিয়ে স্যানিটাইজার বা জীবাণুনাশক ওষুধ ছিটানো কাজ শুরু করেছি। করোনা মহামারী যতদিন থাকবে আমার এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে। এছাড়া যেকোন প্রয়োজনে আমার সহযোগিতা চাইলে সকলকে সহযোগিতা করা হবে।
উল্লেখ্য, গত শুক্রবার দিনব্যাপী তিনি তার নিজ ইউনিউনিয়ন পাদ্রীশিবপুরের সাধারণ মানুষকে সচেতন করতে বাড়ি বাড়ি গিয়ে মাক্স, মাথার ক্যাপ ও হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করেন।


কোন মন্তব্য নেই