মাটিরাঙ্গায় সরকারি ২৮ বস্তা চাল জব্দ, আটক ১
মোঃ ফারুক হোসেন মাটিরাঙ্গা উপজেলা প্রতিনিধিঃ মাটিরাঙ্গা উপজেলায় কালোবাজারে বিক্রি হওয়া সরকারি ২৮ বস্তা চাল জব্দ করেছে স্থানীয়রা।
আজ ১২/০৪/২০২০ই রোজ রবিবার সকালে গোমতীর বলিচন্দ্র কার্বারি পাড়ায় স্থানীয় চাল ব্যবসায়ী মোঃ হাসেমের বাড়ি থেকে চালগুলি উদ্ধার করা হয় ।
জানা যায়, ইউনিয়ন পর্যায়ে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১০টাকা কেজি দরে চাল বিক্রি সরকারি ভাবে বরাদ্দ দেয়া হয় ।কিন্তু সেই চাল বিতরণ না করে ডিলার মোঃ মমিন ২৮ বস্তা চাল স্থানীয় ব্যবসায়ী হাসেমের কাছে বিক্রি করে দেয়।
পরে স্থানীয়রা ঐ চাল ক্রেতার বাড়িতে গিয়ে ২৮ বস্তা চাল জব্দ করে। এই খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাস ও উপজেলা কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি ২৮ বস্তা চাল, ও ক্রেতা মোঃ হাশেম কে আটক করে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার জনাব বিভীষণ কান্তি দাস বলেন, খাদ্য বান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির খবর পেয়ে ২৮ বস্তা চাল ,ও ক্রেতা মোঃ হাশেম কে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় সংশ্লিষ্ট ডিলার ও ক্রেতার বিরুদ্ধে নিয়মিত মামলা জারি করা হবে। এবং সংশ্লিষ্ট ট্যাগ অফিসারের এ ঘটনায় গাফিলতি আছে কি-না তা খতিয়ে দেখা হবে বলে জানান তিনি ।




কোন মন্তব্য নেই