Header Ads

  • সংবাদ শিরোনাম

    নবীনগরে প্রতিপক্ষের পা কেটে হাতে নিয়ে আনন্দ উল্লাস, কেল্লা না আনতে পারায় আপসোস



    আইকে ইব্রাহীম, স্টাফ রিপোর্টার:


    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের থানাকান্দি গ্রামে বিবাদমান দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের একজনের পা কেটে  হাতে নিয়ে অন্য পক্ষের লোকজনদেরকে উল্লাস ও আনন্দ মিছিল করতে দেখা গেছে।

    রোববার (১২/৪) সকালে স্থানীয় চেয়ারম্যান জিল্লুর রহমান ও এলাকার সর্দার আবু কাউছার মোল্লার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অর্ধ শতাধিক লোক আহত ও একাধিক বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনাও ঘটে।

    মোবাইলে ধারণ করা একটি ভিডিও ফুটেজে দেখা যায়, কাউছার মোল্লার পক্ষের লোকজন প্রতিপক্ষ চেয়ারম্যান জিল্লুর রহমানের পক্ষের মোবারক মিয়া (৪৫) নামের এক ব্যক্তির একটি পা কেটে হাতে নিয়ে রাস্তায় জয় বাংলা শ্লোগান দিয়ে উল্লাস করছে। ওই মিছিলে পায়ের বদলে কেল্লা কেটে না আনতে পারায় আফসোস করছিলো।

    নবীনগর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় ২২ জন দাঙ্গাবাজকে আটক করেছে থানা পুলিশ।

    জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ এ দু'গ্রুপের মধ্যে বিবাদ চলে আসছে। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনাকে ঘৃনা জানিয়েছেন সচেতন মহল।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad