৪০০ দুস্থ পরিবারকে ৩১তম বিসিএস গণপূর্ত ফোরামের শুভেচ্ছা উপহার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:নয়ন ঘোষ /
দেশের ক্রান্তিলগ্নে আর্ত মানবতার সেবায় সব সময় এগিয়ে এসেছে ৩১ তম বিসিএস গণপূর্ত ফোরাম।তারই ধারাবাহিতায় করোনা ভাইরাসের ভয়াবহ ছোবলের শিকার সমাজের দুস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে গণপূর্ত অধিদপ্তরের মেধাবী প্রকৌশলীবৃন্দ। এই মেধাবী প্রকৌশলীবৃন্দ নিজস্ব অর্থায়নে স্থানীয় ভলান্টিয়ারের সাহায্যে চারটি জেলায় ৪০০ দুস্থ পরিবারকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বাসায় পৌছে দেয়। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রির মধ্যে ছিল চাল, ডাল, তেল, সাবান, আলু, লবন, পিয়াজ, ইত্যাদি । উল্লেখ্য পঞ্চগড়ের কৃষকদের কাছ থেকে সরাসরি সবজি ক্রয় করে দুস্থদের মাঝে বিতরন করা হয়।কৃষকদের উৎপাদিত পন্যের নায্যমূল্য নিশ্চিত করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে এটা মনে রাখতে হবে। জনসাধারণ এর মধ্যে সচেতনতা আনার লক্ষ্যে করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় টিপস সম্বলিত লিফলেট সাথে ট্যাগ করা হয়।চাঁপাইনবাবগঞ্জে প্রকৌশলী মো: হারুন অর রশিদ এর টিম, কিশোরগঞ্জে প্রকৌশলী তরিকুল আলম এর টিম, কুড়িগ্রাম ও পঞ্চগড়ে প্রকৌশলী মনিরুজ্জামান সরকার এর টিম ৪ জেলায় ৪০০ টি দুস্থ পরিবারকে ভলান্টিয়ার এর মাধ্যমে বাসায় শুভেচ্ছা উপহার পৌছে দেয়া হয়। এছাড়া মাগুরাতে প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন এর টিম ৭৫ টি দুস্থ পরিবারকে সহায়তা করেন। ইতঃপূর্বে গণপূর্ত অধিদপ্তরের সুযোগ্য প্রধান প্রকৌশলী মো: আশরাফুল আলম এর নির্দেশে ৩১ তম বিসিএস গণপূর্ত ক্যাডার সদস্য সহ সকল বিসিএস প্রকৌশলী ও ডিপ্লোমা প্রকৌশলীবৃন্দ তাদের বৈশাখি ভাতার অর্ধেক মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে প্রদান করেন।করোনা যুদ্ধে গণপূর্ত অধিদপ্তর এর প্রকৌশলীবৃন্দ নীরবে কাজ করে চলেছে। সারাদেশ ১৮টি মেডিকেলে পিসিআর ল্যাব, ৬৪ জেলায় কোয়ারেন্টাইন সেন্টার ও আইসোলেশন ইউনিট জরুরি ভিত্তিতে নির্মান করেছে গণপূর্ত অধিদপ্তর। এছাড়াও ৩১ তম বিসিএস গণপূর্ত এর সদস্য গন নিজের সঞ্চয় থেকে নিজ নিজ জেলায় গরীব দুখি মানুষের পাশে দাড়িয়েছে। কুড়িগ্রাম ও দিনাজপুরে ২০১৭ সালের বন্যায় আক্রান্ত মানুষের পাশে তারা ত্রান বিতরন করেছিল। ৩১ তম বিসিএস গণপূর্ত ফোরামের পক্ষে প্রকৌশলী মো: হারুন অর রশিদ জানান, সমাজের স্বচ্ছল মানুষের নৈতিক দায়িত্ব এই দুঃসময়ে দুস্থ মানুষকে সাহায্য করা। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলাদেশ কে করোনার ভয়াবহতা থেকে রক্ষা করুন। সকলে সামাজিক দূরত্ব বজায় রাখি বাসায় থাকি, বার বার সাবান দিয়ে হাত ধৌত করি সেইসাথে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন।


কোন মন্তব্য নেই