Header Ads

  • সংবাদ শিরোনাম

    ঢাকা-৫ এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লার উদ্যোগে-লকডাউন বন্দী ৮০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহারের প্রস্তুতি নিচ্ছে -আলহাজ্ব লুৎফুর রহমান রতন মোল্লা

    নিজস্ব প্রতিনিধি, রাহাদ হোসেন / 
    সামনে পবিত্র মাহে রমজান। আল্লাহ পাক রাব্বুল আলামীনের ইবাদতের মাস। কিন্তু সারা বিশ্বের ন্যায় আমাদের বাংলাদেশও করোনাভাইরাস মহামারীর ভয়াবহতা ভয়ানক ভাবে আঘাত এনেছে। করোনা ভাইরাস মহামারী দুর্যোগে লকডাউন এর কারণে সর্ব শ্রেণি-পেশার মানুষ বিপর্যস্ত এবং অসহায় হয়ে পড়েছে। ঠিক সেই সময় মানবতার সেবক ঢাকা-৫ আসন ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান সজল মোল্লার উপস্থিতিতে ৬০ নং ওয়ার্ডের আওয়ামিলীগের সংগ্রামী নেতা, পিএনপি শহীদ ফারুক মোহাম্মদ ইকবাল উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান রতন মোল্লা সার্বিক দায়িত্ব নিয়ে ঢাকা-৫ আসনের মাটি ও মানুষের নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা (এমপি) এর উদ্যোগে লকডাউন বন্দী নিম্ন ও মধ্যবিত্ত আয়ের সর্বশ্রেণীর অসহায় ৮০০ পরিবারের মাঝে এই পবিত্র মাহে রমজান উপলক্ষে খাবার উপহার সামগ্রী  আগামীকাল শুক্রবার ৩ টা থেকে ৬০ নং ওয়ার্ড এলাকায় দেওয়ার জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে। যেন পবিত্র মাহে রমজানে প্রতিটি মানুষ ইফতার, রাতের খাবার এবং ভোর রাতের খাবার খেয়ে আল্লাহর ইবাদাত সুষ্ঠুভাবে করতে পারে। এই মহামারী দুর্যোগ থেকে মাহে রমজানের মাসে যেন প্রতিটি মানুষ মুক্তি পায় সে প্রত্যাশায়ই সকলের।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad