ওয়াহেদপুর সমাজ কল্যাণ পরিষদ এর উদ্যোগে জনসাধারনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
সাইফুল ইসলাম সজিবঃ দেবিদ্বার,কুমিল্লা /
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ওয়াহেদপুর গ্রামের ওয়াহেদপুর সমাজ কল্যাণ পরিষদ এর তরুণদের উদ্যোগে ১৬০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, বুট, মুড়ি, তেল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ওয়াহেদপুর সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোঃ জামাল উদ্দিনের তত্বাবধানে সাধারণ সম্পাদক ওমর ফারুক খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্ধোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, সমাজ কল্যাণ পরিষদের সদস্য খাইরুল আমীন সরকার, সবুর খান সবুজ, মিজান, এরশাদ, সুমন খান, আল-আমিন খান, ডা: মোঃ শাহীন আলম সরকার, উসমান গনি, বদিউল আলম, ইব্রাহিম, আ:জলিল প্রমূখ।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সদস্যরা জানান, আমরা আমাদের সমাজ কল্যাণ পরিষদের মাধ্যমে গরিব ও অসহায়দের চিকিৎসা সেবা, শিক্ষা উপকরণ বিতরণ, খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ, সংখ্যালঘুদের পরিবারে আর্থিক সহায়তা সহ নানান ধরণের উন্নয়ন ও সাহায্যমূলক কাজ করে থাকি।
তারা আরও জানান, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস যখন সারা বিশ্বে আতঙ্কগ্রস্থ বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। এই পরিস্থিতিতে আমাদের দেশের অসহায় মানুষরা অনাহারে ভোগছে। আমরা আমাদের সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা, সাধারণ সদস্য, কার্যনির্বাহী সদস্য ও শুভাকাঙ্খীদের চাঁদার মাধ্যমে ১৬০ টি অসহায় ও দরিদ্রদের পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করতে সক্ষম হয়েছি।


কোন মন্তব্য নেই