Header Ads

  • সংবাদ শিরোনাম

    দেবিদ্বারে করোনা সন্দেহে চারটি বাড়ি লকডাউন ঘোষনা করেছেন উপজেলা প্রশাসন।


    বিশেষ প্রতিনিধি / 
    দেবিদ্বার  পৌরসভার ১ নং ওয়ার্ড মরিচাকান্দার মসজিদ মার্কেট সংলগ্ন (কুদরুতউল্লার বাড়ি) ঈসমাইল হোসেন জীবন নামে একজনের বাড়িসহ চারটি বাড়ি লক ডাউন ঘোষণা করেছেন দেবিদ্বার উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার ভূমি সাহিদা আক্তার ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহম্মেদ কবীর ওই বাড়িগুলো লকডাউন করেন। এসময় উপস্থিত ছিলেন,  দেবিদ্বার থানার উপপরদির্শক মো. আবদুস সালাম, ওয়ার্ড কমিশনার আবদুল কাদের।  

    জানা গেছে, ঈসমাইল হোসেনের জেঠস ( স্ত্রীর বড় বোন)  গত ২১ মার্চ সন্ধ্যায় করোনা পজেটিভ নিয়ে ভারত থেকে আখাউড়া ইমিগ্রেশন হয়ে প্রথমে নিজ বাড়ি মুরাদনগর উপজেলার গুঞ্জর আসেন পরের দিন তিনি ছোট বোনের বাড়ি দেবিদ্বার মরিচাকান্দায় আসেন।  এখানে একদিন থাকার পর তিনি ঢাকায় মহাখালি চলে যান।  তাই উপজেলা প্রশাসন মরিচাকান্দা মসজিদ মার্কেট সংলগ্ন (কুদরতউল্লার বাড়ি) ঈসমালের বাড়িসহ  আশ পাশের আরও ৪টি বাড়ি লকডাউন ঘোষণা করেন লকডাউন ঘোষণা করেন।অন্যদিকে,  মুরাদনগরে উপজেলা প্রশাসন ওই নারীর গুঞ্জরের নিজ বাড়িও লক ডাউন ঘোষণা করেছেন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad