রাজশাহীর বাঘায় প্রথম করোনা রোগী শনাক্ত, আতঙ্কে এলাকাবাসী
স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘায় প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে সে রাজশাহীর আইডি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সোমবার (২০ এপ্রিল) তার করোনা রোগী হিসেবে শনাক্ত হয়েছে। এ ঘটনায় উপজেলা জুড়ে জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে।
অনুসন্ধানে জানা যায়, আক্রান্ত ব্যক্তি উপজেলার বাঘা পৌরসভার গাওপাড়া গ্রামের আকাইলী প্রামানিকের ছেলে আব্দুস সোবহান (৮০) । গত ১৭ এপ্রিল সে জ্বর, সর্দি ও কাশি নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি হন। হাসপাতালের আইডি ল্যাবে পরীক্ষা শেষে রিপোর্টে তার করোনা পজেটিভ আসে।বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার দুই ছেলে ঢাকায় থাকে। এর মধ্যে এক ছেলে ঢাকা থেকে কয়েক দিন আগে নিজ বাড়ি এসেছে।
বাঘা উপজেলায় এই প্রথম কোন করোনা আক্রান্ত ব্যাক্তি শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেন রাজশাহী জেলার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ এনামুল হক।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আক্তারুজ্জামান জানান, উপজেলায় ৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করা হয়েছে এবং তাদের শরীরে কোন করোনা নেই বলে জানা যায়। কিন্তু এই তালিকায় উল্লেখিত ব্যক্তির নাম নেই। তবে শুনেছি করোনায় আক্রান্ত বৃদ্ধ ব্যাক্তি আইডি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে এ ঘটনা জানার পর রাত ১০টার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশেপাশের ৫টি বাড়ি লকডাউন ঘোষণা করে দিয়েছেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা জানান, উক্ত খবর জানার পর আমরা ওই পরিবার সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নিয়ে পরিবারের তথ্যমতে তার সাথে সম্পৃক্ত আরও পাঁচটি পরিবারকে দুই সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছি এবং এই পরিবারগুলোতে খাবার পৌঁছে দিয়েছি।



কোন মন্তব্য নেই