দেবীদ্বারে করোনা উপসর্গ নিয়ে উপজেলার বরকামতা ইউপি সদস্য বাগুর গ্রামের শাহজালাল মেম্বার(৬০)’র মৃত্যু
এবিএম আতিকুর রহমান বাশার /
দেবীদ্বার উপজেলার বরকামতা ইউপি সদস্য বাগুর গ্রামের শাহজালাল মেম্বার(৬০) করোনা উপসর্গ নিয়ে আজ সকাল ১১টায় নিজ বাড়িতে মারা গেছেন।
গতকাল সোমবার ওই ইউপি সদস্য সর্দি-কাশি নিয়ে দেবীদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসলে তার স্বাস্থ্যের বিবরণ দেওয়ার পর সন্দেহ হলে স্বাস্থ্য কর্মকর্তার নির্দেশে তার নমুনা সমগ্র করে আইইডিসিআর-এ পাঠানো হয়।
আইইডিসিআর’র করোনা ফলাফল আসার পূর্বেই অর্থাৎ নমুনা সংগ্রহের একদিন পরই তিনি মারা যান।
করোনা সন্দেহে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীদা আক্তার’র নেতৃত্বে একটি দল এসে তাঁর পরিবারের সদস্যদের হোম কোয়ারেইন্টেন রাখা সহ বাড়িটি লকডাউন করে যান। এ বিষয়টি দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ কবির স্বীকার করেছেন।
তবে এ পর্যন্ত নবিয়াবাদ গ্রামের করোনায় আক্রান্ত হয়ে জীবন সাহা ছাড়া আর কোন করোনা পজেটিভ রোগী পাওয়া যায়নি।
এবিএম আতিকুর রহমান বাশার’
০১৮১৯৮৪৪১৮২,
২১/০৪/২০২০ইং।


কোন মন্তব্য নেই