Header Ads

  • সংবাদ শিরোনাম

    লকডাউনের মধ্যে দিয়ে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ।

    স্টাফ রিপোর্টার নয়ন ঘোষ / 
    চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার চৌডালা ইউনিয়নে নভেল করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া চা বিক্রেতা,দিনমজুর,ভ্যানচালক,অসহায় ও দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছে স্টুডেন্টস ফাউন্ডেশন অফ চৌডালা।সোমবার দিনভর চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃতি সন্তান মোঃসেফাউর রহমান ডিসি ফুড মাদারীপুর অঃ দাঃ গোপালগঞ্জ জেলার খাদ্য নিয়ন্ত্রক এর সহযোগিতায় চৌডালা ইউনিয়নে ২০০ পরিবার এর মাঝে খাদ্য পৌঁছে দেয় সংগঠনটি। প্রতিটি পরিবারের মাঝে চাল,ডাল,আলু,তেল আটা বিতরণ করা হয়।

    এতে উপস্থিত ছিলেন এসএফসির সংগঠনের প্রধান উপদেষ্টা আলমগীর কবীর সবুজ,সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা,সাংগঠনিক সম্পাদক মোঃ সারওয়ার মাসুম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল আলিম, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃআলফাজ আলী, রক্তদান বিষয়ক সম্পাদক মোঃ সাকিম আলী, অর্থ সম্পাদক মোঃ আজিজ আল আরাফ ও কলেজ শাখার সদস্য সচিব মোঃ হায়দার আলী ও চৌডালা ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃরাউফুর রহীম

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad