Header Ads

  • সংবাদ শিরোনাম

    চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে দ্বিতীয় করোনা রোগী শনাক্ত

    স্টাফ রিপোর্টার, সৌরাব আলী / 
    এবার ঢাকা ফেরত এক ব্যক্তির করোনা পজেটিভ রেজাল্ট এসেছে চাঁপাইনবাবগঞ্জে। এ নিয়ে ২ জনের পজেটিভ রেজাল্ট আসলো দুদিনে।

    করোনা পজেটিভ ব্যক্তি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর কবিরাজ পারার ৩৫ বছরের এক যুবক।

    জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক জানান, গত ১৮ এপ্রিল শনিবার ঢাকা হতে চাঁপাইনবাবগঞ্জ আসে। পরে করোনার উপসর্গ দেখা দিলে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। আজ নমুনার রেজাল্ট পজেটিভ আসে।

    যারা তার সাথে কথা বলেছেন বা দেখা করেছেন তারা নিজ দায়িত্বে হোম কোয়ারেন্টাইনে চলে যাবার অনুরোধও জানান জেলা প্রশাসক।

    তিনি আরো জানান,  এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ১১৪ জনের। যার মধ্যে পজিটিভ ২ জন, নেগেটিভ ১১২ জন। আর কোন পেন্ডিং নেই। তিনি আরো জানান, পরবর্তী ক্রমিকে আমার নাম অন্তর্ভূক্ত হোক, এটা আমি চাই না। আপনি কি চান? চলুন, আমরা সবাই দায়িত্বশীল আচরণ করি। সকলে ঘরে থাকুন, সরকারি নির্দেশনা মেনে চলুন।

    এ বিষয়ে মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ এজাবুল হক বুলি জানান, আমার ইউনিয়নের ঢাকা ফেরৎ এক যুবকের করোনা রেজাল্ট পজেটিভ এসেছে। তাৎক্ষণিক আশপাশের ৪০ বাড়ি লকডাউন করা হয়েছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি করা হবে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad