চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে ৩৫টি গাঁজার গাছসহ গ্রেপ্তার-১
স্টাফ রিপোর্টার, নয়ন ঘোষ
চাঁপাইনবাবগঞ্জ : র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩৫টি গাঁজার গাছসহ (৭ কেজি) ১ জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ২১ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার অনুপনগর গ্রামের একটি জমি থেকে গাঁজার গাছগুলো উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার অনুপনগর বিশ্বাসপাড়ার মো. নাইমুল ও শালেহা বেগমের ছেলে মো. রুহুল আমিন (৩৫)।
বিশেষ প্রেস-বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে ঐ এলাকার এক জমিতে বিশেষ কায়দায় গাঁজা চাষ করা হচ্ছে। খবর পাবার পর কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আজমল হোসেন এর নেতৃত্বে দ্রুত ঐ জমিতে অভিযান পরিচালনা করে রুহুলকে ৩৫টি ছোটবড় গাঁজার গাছসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। উদ্ধার কৃত গাঁজার আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত যুবক মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


কোন মন্তব্য নেই