Header Ads

  • সংবাদ শিরোনাম

    স্বপ্ন পূরণ পাঠশালার উদ্যোগে অসহায় শিশুদের মাঝে খাদ্যসামগ্রী উপহার



    স্টাফ রিপোর্টার, রাহাদ হোসেনঃ আজকের শিশুরাই আগামী প্রজন্মের ভবিষ্যৎ। সেই শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রমে মোঃ মোস্তাফিজুর রহমান মিলন স্বপ্নপূরণ পাঠশালাটি পরিচালনা করছেন। এই প্রতিষ্ঠানটির সভাপতি উদার মনের মানুষ যুবলীগ নেতা মোঃ আব্দুল মালেক মুন্সী অসহায় গরিব এবং শিশুদের মুখে হাসি ফোটানোর জন্য সবসময়ই সহায়তার হাত প্রসারিত করেছেন।

    গতকাল বিকাল ৫ টার দিকে স্বপ্নপূরণ পাঠশালার উদ্যোগে রায়েরবাগ জিরো পয়েন্টে আসন্ন পবিত্র মাহে রমজান কে সামনে রেখে অসহায় শিশুদের খাবার সামগ্রী উপহার দেওয়া হয়।

    এসময় উপস্থিত ছিলেন, কদমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিন মীর, পাঠশালাটির প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান মিলন, এটিএন বাংলার এডমিন পারভেজ ইমাম, সংগীতশিল্পী আরমিন সুমন এবং পিন্টু।

     এ সময় অফিসার ইনচার্জ জামাল উদ্দিন মীর বলেন, স্বপ্নপূরণ পাঠশালাটি অসহায় শিশুদের জন্য জ্ঞান অর্জন এবং ভবিষ্যৎ গড়ার জন্য শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটির সর্বাত্মক সহযোগিতায় কদমতলী থানা পুলিশ পাশে ছিলো এবং আছে। তিনি আরো বলেন, এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোঃ মোস্তাফিজুর রহমান মিলন মুমূর্ষু রোগী সহ এবং প্রেগনেন্ট রোগীদের জন্য বিনা ভাড়ায় তার নিজস্ব সিএনজিটির মাধ্যমে হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। এ ব্যাপারে পুলিশের যেকোনো সহায়তায় আমরা পাশে রয়েছি। করোনার প্রাদুর্ভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই এই পবিত্র মাহে রমজানের মাসে আপনারা ঘরে বসে বেশি বেশি ইবাদত করবেন।

    এ সময় স্বপ্নপূরণ পাঠশালা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, অসহায় শিশুদের পাশে দাঁড়াতে পেরেছি। ভবিষ্যতে শিশুদের জন্য সর্বাত্মকভাবে পাশে থাকতে চাই এবং এই প্রতিষ্ঠানের সভাপতি মোঃ আব্দুল মালেক মুন্সী ভাই অসুস্থ রয়েছেন। এর জন্য তিনি আসতে পারেননি। সামনে মাহে রমজান। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুক দোয়া করি। আমরা প্রতিনিয়ত গরিব,  অসহায় মানুষদের  এবং শিশুদের খাদ্য সামগ্রী উপহার দেওয়ার জন্য তালিকা তৈরি করে যাচ্ছি এবং সফলভাবে আল্লাহর রহমতে তাদের পাশে দাঁড়াতে পেরেছি। এর জন্য মহান আল্লাহ পাক রাব্বুল আলামীনের কাছে লাখ লাখ শুকরিয়া জানাই। করোনা থেকে আমরা সবাই মুক্তি পাব, আপনারা আর একটু সচেতন হোন, ঘরে থাকুন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad