জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার পক্ষ থেকে দরিদ্র মানুষের মাঝে খাবার সামগ্রী উপহার দিলেন-সাংবাদিক মোঃ তারেক মাহমুদ
রাহাদ হোসেন /
পাকা ধানের গন্ধ মিশ্রিত, মিষ্টি আমড়া, পান, সুপারি এবং দই এর জন্য বরিশালের গৌরনদী উপজেলা বিখ্যাত। ভয়াল করোনা মহামারীর তান্ডব লীলায় সারা বিশ্ব সহ আমাদের বাংলাদেশ ও আজ বিপর্যস্ত।
এর কারণে বরিশালের গৌরনদী উপজেলার অবস্থাও ভয়াবহ। দীর্ঘ লকডাউন এর কারণে বরিশালের গৌরনদী উপজেলার কর্মহীন হতদরিদ্র পরিবারগুলো অসহায় অবস্থা হয়ে পড়েছে। ঠিক সেই সময় ৮ম ওয়েজ বোর্ড ভুক্ত বহুল প্রচারিত, ১ লাখ সার্কুলেশন গ্রাহক পঠিত জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকা পরিবারের পক্ষ থেকে গৌরনদী উপজেলা করেসপন্ডেন্ট মোঃ তারেক মাহমুদ অসহায়, কর্মহীন, গৃহবন্দি পরিবারগুলোর মাঝে আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে গতকাল ২১/৪/২০ ইং তারিখ খাদ্য সামগ্রী উপহার দিলেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন বরিশাল ৯ম সেক্টরের বীর মুক্তিযোদ্ধা প্রবীণ সাংবাদিক মরহুম সহিদুল ইসলামের ছেলে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সিনিয়র রিপোর্টার (ঢাকা ডিভিশন), মোঃ রাহাদ হোসেন। গরীব অসহায়দের মাঝে পাশে দাঁড়ানোর জন্য জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকা সম্পাদক ডঃ খান আসাদুজ্জামান সাংবাদিক মোঃ তারেক মাহমুদ কে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন।


কোন মন্তব্য নেই