কৃষকের ধান কেঁটে বাড়ি পৌঁছে দিল মুরাদনগর উপজেলা ছাত্রলীগ
মোঃ সজীব মিয়া /
কুমিল্লায় চলতি মৌসুমের আগাম ইরি-বোরো ধান কাটা শুরু হয়েছে। ধানের বাম্পার ফলন হলেও করোনাভাইরাস পরিস্থিতিতে যানবাহন চলাচল না করায় ধান কাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় কৃষকের লোকসান কমানোর জন্য গরীব কৃষকের পাশে এসে দাঁড়িছে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক ও মুরাদনগর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মেজবাহ উদ্দিন
মঙ্গলবার (২১ এপ্রিল ২০২০) ছাত্রলীগ কর্মীরা উপজেলার গুঞ্জুর গ্রামে দিনভর কৃষক বাবুল মিয়ার ৪০শতাংশ জমির ধান কেটে দেয়। উপজেলার সাংসদ সদস্য গণ মানুষের নেতা আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন (এফ সি এ) এম পি মহোদয়ের মানবিক নির্দেশনায় ও মুরাদনগর উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়সাল আহমেদ নাহিদের পরিচালনায় উপজেলার হ্যালো ছাত্রলীগ কর্মীরা কৃষকের এই ধান কেঁটে দেন।
কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক ও মুরাদনগর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মেজবাহ উদ্দিন জানান গরীব অসহায় কৃষকের ধান কেটে কৃষকের ঘরে পৌঁছে দেওয়া লক্ষে তারা কাজ করে যাচ্ছে। ধান কাটার সময় সকলের সাথে অংশগ্রহণ করেন জাফর, কাউসার, উজ্জ্বল, ফাহাদ, ইকবাল, মেজবা সহ আরও অনেক ছাত্রলীগের নেতাকর্মী।


কোন মন্তব্য নেই